Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

ফের খনিতে কয়লা চাপা পড়ে মৃত চার, উত্তেজনা ছড়ালো এলাকায়

লাউদোহা, এনবিটিভিঃ পশ্চিম বর্ধমানের পশ্চিমাঞ্চল জুড়ে মেলে ছোট বড় কয়লা খনির সন্ধান। কখন দেখা যায় বেআইনী কয়লা খাদান তো আবার বেআইনী কয়লার কারবার, এযেন নিত্যদিনের ঘটনা। এবার খোলামুখ খনিতে কয়লা চুরি করতে গিয়ে কয়লা চাপা পড়ে মৃত্যু হল চার জনের।

ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের লাউদোহায় এলাকায়। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, আজ ভোরবেলা অনাহরি বাউরি (৫০), শ্যামল বাউরি ২৩, নটবর বাউরি (২৫) , পিঙ্কি বাউরি ও কিশোর বাউরি এই পাঁচ জন মিলে ওই খাদানে কয়লা চুরি করতে যায়। আর সেই সময় ওই খনিতে ধ্বস নেমে কয়লা চাপা পড়ে মৃত্যু হয় চার জনের এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে কিশোর বাউরি। জানা গিয়েছে মৃত ও আহত একই পরিবারের লোক।

ঘটনার খবর পেয়ে ওই অঞ্চলে পৌঁছায় স্থানীয় লোকেরা এরপর তারা উদ্ধারের দাবী জানতে থাকে। এরপর সেইখানে এসে উপস্থিত হয় বিশাল পুলিশবাহিনী। তারপর উদ্ধারকার্য শুরু করে পুলিশ। কিশোর বাউরি ছাড়া সকলকেই মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা নতুন নয় এর আগেও এইরকম ঘটনা ঘটেছে।

স্থানীয় এক নেতা বলেন, এই খনির ঠিকাদার দের উচিৎ ছিল গোটা অঞ্চলটা কাঁটা তারের বেড়া দিয়ে ঘিরে দেওয়া। আর অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনি খননের জন্য এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রতিদিন ভোর রাতে চলে এই চুরির ঘটনা। প্রশাসন চুরি বন্ধের ব্যাবস্থা নিলে এই ঘটনা ঘটত না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories