Saturday, September 5, 2026
28 C
Kolkata

গঙ্গার ভাঙনে বিপন্ন মালদার কামালতিপুর জামে মসজিদ, আতঙ্কে স্থানীয়রা!

মালদা জেলার মানিকচকের কামালতিপুর জামে মসজিদ এখন ভয়াবহ গঙ্গার ভাঙনের মুখে। যে কোনো সময় মসজিদটি নদীগর্ভে তলিয়ে যেতে পারে , এমন আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই মসজিদের একাংশ ভেঙে পড়েছে। সেচ দফতর বালির বস্তা ফেলে মসজিদ রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের দাবি, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই মসজিদটি এলাকার ধর্মীয় এবং ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ স্থান। প্রথমে ছোট পরিসরে মসজিদ চালু হলেও, ধীরে ধীরে তা সম্প্রসারিত হয়ে বর্তমানে প্রায় চার কাঠা জমির উপর দাঁড়িয়ে রয়েছে। জায়গার অভাবে পরবর্তীতে মসজিদের দ্বিতীয় তলাও তৈরি করা হয়, যদিও সেটির কাজ এখনও অসম্পূর্ণ।

ভাঙনের জেরে মসজিদের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু অংশ ইতিমধ্যে গঙ্গায় তলিয়ে গেছে। বর্তমানে পুরো মসজিদটিই নরম মাটির উপর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য মজিফুল আনসারি জানান, মসজিদের দক্ষিণ-পশ্চিম কোণ ইতিমধ্যে ভেঙে পড়েছে। তিনি আরও বলেন, “বালির বস্তা ফেলে আমরা মসজিদ রক্ষার চেষ্টা করছি। এটি আমাদের এলাকার গর্ব, যেভাবেই হোক এটিকে রক্ষা করতে হবে।” মসজিদ বাঁচাতে প্রশাসনের আরও দ্রুত ও বড় পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories