Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

গ্যাস লিক করে হোটেলে আগুন,ভষ্মিভূত নগদ টাকা

বাদশা সেখ, হুগলী: হোটেলের রান্না করার সময় গ্যাস লিক করে আগুন ধরে ভষ্মিভূত হলো ছটি দোকান। ঘটনাটি ঘটেছে হুগলীর চন্ডীতলা থানার জলাপাড়ায় দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে। জানা গেছে বুধবার বিকালে তারক হালদার নামের এক দোকানী তার হোটেলে রান্না করছিলেন। হঠাৎ গ্যাস লিক করে আগুন ধরে যায়। আগুন সিলিন্ডার পর্যন্ত পৌঁছে বিষ্ফোরন হয়। ভয়াবহ আকার ধারন করে আগুন। পাশাপাশি মোবাইল এর দোকান সেলুন সহ মোট ছটি দোকানে আগুন ছড়িয়ে পরে। হোটেল মালিককে তার কর্মচারীরা টেনে বের করে আনে। তবে আগুনে ভষ্মিভূত হয়ে যায় সব কিছু। অন্যান্য জিনিসপত্র সহ বেশ কিছু নগদ টাকা ছিল হোটেলে সেসব পুরে যায়। মোবাইল এর দোকানে লক্ষাধিক নগদ টাকা ছিল তা পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দমকল। দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories