Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

ইসরায়েলি আগ্রাসনে ভেঙে পড়ল গাজার ঐতিহ্য, নিখোঁজ ২০ হাজারেরও বেশি প্রাচীন নিদর্শন!

দু’বছর ধরে চলতে থাকা ইসরায়েলের হামলায় গাজা উপত্যকার মানুষ যেমন বিধ্বস্ত, তেমনই ধ্বংস হয়ে যাচ্ছে গাজার শতশত বছরের ঐতিহ্য ও ইতিহাস। প্রাচীন যুগ থেকে ওসমানীয় আমল পর্যন্ত দীর্ঘ সময়ের ওপর ছড়িয়ে থাকা প্রায় ২০ হাজারের বেশি দুর্লভ নিদর্শন আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। বহু নিদর্শন আবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। গাজার সরকারি মিডিয়া দফতরের প্রধান ইসমাইল আল-থাওয়াবতে সোমবার জানান, পরিকল্পিত ভাবেই ইসরায়েল গাজার প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ধ্বংস করছে। তার অভিযোগ, “ফিলিস্তিনিদের ইতিহাস ও পরিচয় মুছে দেওয়ারই চেষ্টা চলছে।”

সরকারি তথ্য অনুযায়ী, গাজায় ৩১৬টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনা পুরোপুরি বা আংশিক ভাবে ধ্বংস হয়েছে। এর বেশিরভাগই মামলুক ও ওসমানীয় যুগের। পাশাপাশি প্রাচীন ইসলামি যুগ ও বাইজান্টাইন আমলের বহু নিদর্শনও নেই হয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ক্ষতির শিকার হয়েছে কাসর আল-বাশা প্রাসাদ। মামলুক আমলে তৈরি এই ঐতিহাসিক স্থাপনাটি ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যস্থল। গাজা শহরের পুরনো অংশ আল-দারাজ এলাকায় অবস্থিত এই প্রাসাদের প্রায় ৭০ শতাংশই ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিম তীরের বেথলেহেমে অবস্থিত কালচারাল হেরিটেজ সেন্টারের বিশেষজ্ঞ হামুদা আল-দাহদার।

ইসরায়েল ১৯৬৭ সালে গাজা দখল করে এবং ১৯৯৪ সালে প্রত্যাহার করে। পরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাসর আল-বাশা পুনর্নির্মাণ করে তা জাদুঘরে রূপান্তরিত করে। কিন্তু ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সাম্প্রতিক যুদ্ধে আবারও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই ঐতিহাসিক স্থান। এখনো পর্যন্ত ইসরাইলের এই হামলায় ৬৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories