Saturday, September 5, 2026
28 C
Kolkata

৭ বছরের প্রেমের স্বীকৃতির দাবীতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় প্রেমিকা

এনবিটিভি, নদীয়াঃ  প্রেম বিষয়টা চিরদিনই মানুষকে খোরাক দিয়ে এসেছে। প্রেমিক প্রেমিকদের হঠকারিতা সাধারণ মানুষের চর্চার বিষয় চিরদিনই। রোমিও জুলিয়েট থেকে শুরু করে বর্তমানের প্রেমের মধ্যে সেই এক্সাইট্মেন্ট লক্ষ করা হচ্ছে।

ঘটনাটি ঘটে নদীয়া জেলায়। এই জেলার কৃষ্ণগঞ্জের মাজদিয়া লক্ষ্মী ডাঙার গোপাল সাধুখার ছেলে বাবু সাধুকা পেশায় মুদি ব্যাবসায়ী। অন্যদিকে স্বর্ণখালী মাঝের পাড়ার বাসিন্দা মাম্পি বিশ্বাসের বাবা মা দুজনেই মারা গেছেন। মাম্পির বক্তব্য দীর্ঘ ৭ বছর ধরে বাবুর সাথে তার প্রেমের সম্পর্ক রয়েছে।

মাম্পি জানায়, সে গোপন সূত্রে খবর পায় বাবুকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে। এই খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাম্পি সটান হাজির বাবুর বাড়িতে।”

 কিন্তু বাবুর পরিবারের লোকেরা মাম্পির সম্পর্ক মেনে নিতে রাজি নন। অন্যদিকে বাবুকে পেতে নাছোড়বান্দা মাম্পি। ঘটনা বেগতিক দেখে বাবুর বাড়িতে ধরনায় বসে যায় মাম্পি। খবর পেয়ে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ছুটে আসে। বাবুর বাড়ি থেকে বার বার বোঝানোর চেষ্টা করে। শত বোঝানোর পরেও মাম্পি বাড়ি ছাড়তে নারাজ।

তার দাবি বাবুকে বিয়ে না করা পর্যন্ত সে বাড়ি থেকে বের হবে না। পুলিশ চেষ্টা করছেন মাম্পিকে বোঝানোর। কিন্তু মাম্পি বাপিকে ছাড়া বাড়ীর বাইরে যাবেনা বলে জানিয়েছে। এই ঘটনায় চমকিত এলাকার মানুষ, শেষমেশ কি হয় সেটা দেখতে অনেকেই ভিড় করছেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories