Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

মুর্শিদাবাদের সুতিতে ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে আগত গর্ভবতী মহিলাদের চারাগাছ দিলেন আধিকারিকরা

বিশ্বজিৎ কর্মকার, সুতি: আর পাঁচটা ক্যাম্পের মতোই এদিনও দুয়ারে সরকার ক্যাম্প চলছিল মুর্শিদাবাদের সুতি ১ নম্বর ব্লকের আহিরণ ক্যাম্পে। অন্যান্য ক্যাম্পের মত লক্ষীর ভান্ডার প্রকল্পে মহিলাদের ভিড়ও ছিল অনেক। তবে সেখানে এসে অবাক হয়েছেন অনেকেই। ওই ক্যাম্পে আগত গর্ভবতী মহিলাদের দেওয়া হচ্ছে চারা গাছ। যা দেখে অবাক হয়েছেন অনেকেই।

শুধু তাই নয় আহিরণ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে প্রসূতি মহিলাদের তাদের বাচ্চাদের দুধ পানের জন্য একটি আলাদা কক্ষেরও আয়োজন করেছে বলে জানা গিয়েছে। যা রীতিমত সারা ফেলেছে মহিলাদের মধ্যে।

ওই গ্রাম পঞ্চায়েত মারফত জানা যায়,মানুষের মধ্যে গাছ নিয়ে সচেতনতা বাড়ানোর জন্যই এই উদ্যোগ। প্রত্যেকটি মানুষ যেন মনে রাখে একটি গাছ মানে একটি প্রাণ। আর তাই প্রসূতি ও গর্ভবতী মহিলাদের গাছ বিতরণের মাদ্ধমে নজির গড়েছে আহিরণ গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ।

এ বিষয়ে সুতি ১ নম্বর ব্লকের বিডিও রিয়াজুল হক জানান,এমন উদ্যোগ নজিরবিহীন। গ্রাম পঞ্চায়েত কর্মীরা যে এমন উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবী রাখে।

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories