Saturday, March 14, 2026
35.2 C
Kolkata

প্রধানমন্ত্রীর সভার আগে শহরে ‘গো ব্যাক মোদি’ লেখা হোর্ডিং, শুরু রাজনৈতিক তরজা

প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই কলকাতার বিভিন্ন জায়গায় হঠাৎ করে দেখা গেল ‘গো ব্যাক মোদি’ লেখা বড় বড় হোর্ডিং। শনিবার সকাল থেকেই বিমানবন্দর থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে এই ধরনের ব্যানার চোখে পড়ে। কে বা কারা এই হোর্ডিং লাগিয়েছে তা এখনও স্পষ্ট নয়, তবে বিষয়টি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

শহরের একাধিক জায়গায় লাগানো হোর্ডিংগুলিতে শুধু ‘গো ব্যাক মোদি’ লেখা নয়, সঙ্গে রয়েছে আরও কিছু স্লোগান। কোথাও লেখা হয়েছে, “বাংলার টাকা ফেরত দাও”, আবার কোথাও দেখা গেছে “বাংলার আইকনদের অপমান বন্ধ করো”। কিছু পোস্টারে আবার বাংলার মর্যাদা রক্ষার কথা তুলে ধরা হয়েছে।

বিমানবন্দর থেকে উল্টোডাঙা যাওয়ার পথে কয়েকটি বড় হোর্ডিং চোখে পড়েছে। একই ছবি দেখা গেছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে ধর্মতলা পর্যন্ত বিভিন্ন জায়গায়। বাগুইআটি এলাকাতেও স্থানীয়রা সকালে উঠে এমন ব্যানার দেখতে পান। তবে এই পোস্টারগুলিতে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের নাম লেখা নেই।

এই ঘটনার মধ্যেই আজ শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে প্রধানমন্ত্রীর বড় সভা। বিধানসভা নির্বাচনের আগে এই সভাকে বিজেপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। দূরদূরান্ত থেকে হাজার হাজার সমর্থক ইতিমধ্যেই শহরে পৌঁছেছেন।

এবারের ব্রিগেডের মঞ্চ সাজানো হয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে। মঞ্চসজ্জায় ধর্মীয় আবহও রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিজেপি নেতাদের বক্তব্যে বারবার মা কালী বা বাংলার ধর্মীয় ঐতিহ্যের প্রসঙ্গ উঠে আসছে। সেই আবহেই এই মঞ্চসজ্জা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ভোট ঘোষণার আর বেশি দেরি নেই। তার আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এর মধ্যেই শহরজুড়ে হঠাৎ করে ‘গো ব্যাক মোদি’ হোর্ডিং দেখা যাওয়ায় নতুন করে চর্চা শুরু হয়েছে—এই বার্তার নেপথ্যে আসলে কারা, সেটাই এখন বড় প্রশ্ন।

Hot this week

গ্যাসের টান পড়তেই দুশ্চিন্তায় আইআইটি খড়্গপুর, কাঠের উনুনে রান্না শুরু ছাত্রাবাসে

জ্বালানি সঙ্কটের প্রভাব এবার পড়ল দেশের অন্যতম বড় শিক্ষা...

পাঞ্জাবে নর্দমা পরিষ্কার করতে নেমে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের যুবকের, শোকস্তব্ধ পরিবার

কাজের সন্ধানে ভিনরাজ্যে গিয়েছিলেন। কিন্তু সেই কাজই শেষ পর্যন্ত...

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

Topics

আজ রাজ্যে প্রধানমন্ত্রী! বৈধ নাম বাদ পড়ার অভিযোগে পার্ক সার্কাসে প্রতিবাদে সরব ভোটাধিকার রক্ষা মঞ্চ

কলকাতায় শনিবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে দিনভর উত্তেজনা ও তৎপরতার...

গাজা গণহত্যা মামলায় ইসরায়েলের পক্ষে আইসিজেতে হস্তক্ষেপ করল যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে দায়ের হওয়া গণহত্যার মামলায়...

তেহরানে কুডস দিবসের মিছিলে বিস্ফোরণ, নিহত ১ মহিলা; উত্তেজনা আরও বাড়ল

ইরানের রাজধানী তেহরানে কুডস দিবসের মিছিলে আচমকাই বিস্ফোরণের ঘটনায়...

ঈদের আগে বহরমপুরে সম্প্রীতির ডাক, ইমাম সংগঠনের বিশেষ সভা

পবিত্র ঈদকে সামনে রেখে মুর্শিদাবাদে সম্প্রীতি ও ঐক্যের এক...

উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মঘাতী আলু চাষি

পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় আলু চাষিদের মধ্যে চরম...

Related Articles

Popular Categories