Saturday, September 5, 2026
28 C
Kolkata

গোবরডাঙায় চাঞ্চল্য: চিকিৎসক পরিবারের নাম দুই দেশের ভোটার তালিকায়, তদন্তে পুলিশ

উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় এক চিকিৎসক পরিবারের বিরুদ্ধে দ্বৈত ভোটার হওয়ার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, গৌতম ঢালী ও তাঁর পরিবারের নাম ভারতের পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরার ভোটার তালিকাতেও রয়েছে। এ নিয়েই শনিবার সকালে এলাকায় হইচই পড়ে যায়। স্থানীয়দের অভিযোগ, পরিবারটি অবৈধভাবে ভারতে বসবাস করছে। খবর পেয়ে গোবরডাঙা থানার পুলিশ বাড়িতে গিয়ে নথিপত্র যাচাই করে ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে। পরিবার প্রধান তারকনাথ ঢালীর দাবি, বহু বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন এবং এরপর আর ফিরে যাননি। ঘটনায় প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষও তদন্তে নেমেছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories