Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

‘ভালো লোক মরে, এই আপদটা মরে না কেন?’যোগীকে নজিরবিহীন আক্রমণ শ্রীলেখার

নিউজ ডেস্ক : এবার হিন্দুত্ববাদী শিবিরের মুখ যোগিকে নিয়ে কড়া মন্তব্য করে বসলেন শ্রীলেখা। ‘এই লোকটাকে বাংলায় ঢুকতে দেওয়া বন্ধ করা হোক। ভাল লোকগুলো মরছে, এই আপদটা মরছে না কেন? ‘, যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) প্রসঙ্গে বিস্ফোরক শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাগলেন ‘আপদ’ আখ্যাও। বাংলা সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী বিজেপি-তৃণমূল (BJP) কোনও শিবিরকেই রেয়াত করে কথা বলেন না। এবার তাঁর আক্রমণবাণ ছুটল বর্তমান ভারতীয় জনতা পার্টির অন্যতম স্তম্ভ যোগীর উদ্দেশে। একেবারে কড়া ভাষাতেই কটাক্ষ করলেন তাঁকে। নিজের রাজ্যে করোনা সামলাতে পারেনা। যারা অব্যবস্থাপনার স্বীকার হয়ে সাহায্য চাইছেন তাদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে যোগী। তারপরও এ রাজ্যে এসে সোনার বাংলা গড়ার কথা বলছেন তিনি। এই ভন্ডামির কারণে তাকে রাজ্যে ঢোকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পক্ষেও সাওয়াল করেছেন এই অভিনেত্রী।

বুধবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় যোগী প্রসঙ্গে এমন বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় শ্রীলেখা মিত্রকে। দেশে ক্রমশই ভয়াবহ হচ্ছে করোনা পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্টের ভিত্তিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭জন। মৃত্যুর নিরিখেও ভেঙেছে রেকর্ড। কোথাও অক্সিজেন সিলিন্ডারের অভাব তো আবার কোথাও বা হাসপাতালের বেড পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় যোগীর রাজ্যেও দিন কয়েক আগে অক্সিজেনের অভাবে ৮ জন কোভিড (Covid-19) রোগীর মৃত্যু ঘটেছে। তবে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ আবার তা মানতে নারাজ। তাঁর কথায়, সংশ্লিষ্ট রাজ্যে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন রয়েছে। উপরন্তু, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় তাঁর মরণাপন্ন বাবার জন্য অক্সিজেন চেয়ে যোগী প্রশাসনের রোষানলে পড়েন। তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস দিয়েছে যোগী সরকার। এমনকী, ওই ব্যক্তিকে ভুয়ো খবর রটানোর অভিযোগে গ্রেপ্তার অবধি করা হয়েছে। তা, যাঁর নিজের রাজ্যে এমন অচলায়তন পরিস্থিতি, সেই মুখ্যমন্ত্রী-ই কিনা একুশের বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2021) উপলক্ষে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন পশ্চিমবঙ্গে এসে! এই কারণেই চটেছেন শ্রীলেখা মিত্র।

 

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories