Saturday, September 5, 2026
28 C
Kolkata

“আপাতত বিদায়,পশ্চিমবঙ্গ বিজেপি!” ট্যুইট করে জানালেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়

এনবিটিভি ডেস্কঃ  বরাবরই দলে থেকে দলীয় নেতৃত্বদেরকেই আক্রমণ করে এসেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। কখনও রাজ্য নেতৃত্ব, তো আবার কখনও শীর্ষ নেতৃত্ব। সর্বদাই তাঁর মুখে শোনা গিয়েছে দলের বিরুদ্ধাচারণ। আর এই কাজের জন্য কম সমালোচিতও হননি তিনি।


ইতিপূর্বে তাঁর টুইট ঘিরে অনেক জল্পনা তৈরি হলেও,আজ আরও এক বিদায়ী শুরের টুইট। আজ শনিবার সকালে তিনি একটা টুইট করেন।

আর এই পোস্ট নিয়ে হইচই পড়ে গেল রাজনৈতিক মহলে। ট্যুইটারে তিনি লেখেন,কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম। এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!

তথাগত রায়ের টুইট। 

 

বর্ষীয়ান বিজেপি নেতার এই পোস্ট ঘিরে ফের শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। তবে কি এবার ৩১ বছরের সম্পর্ক ভেঙে দিয়ে  বিজেপি ছেড়ে চলে যাবেন তথাগত রায়? তবে এর জবাব সময়েই বলে দেবে মনে করছেন রাজনৈতিক মহল।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories