Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

গুজরাট বাংলা শাসন করবেনা, একুশে তৃণমূলই সরকার গঠন করবে; ভার্চুয়াল সভা থেকে হুঙ্কার মমতার

এনবিটিভি ডেস্ক: লোকসাভায় ১৮টি আসন পেলেও বঙ্গ রাজনীতিতে চালকের আসনে তৃণমূলই। একুশের ভারচুয়াল সভা থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড-আমফান সামলে লড়াই করছে বাংলা। তাও বাম-কংগ্রেস-বিজেপি একযোগে রাজ্যকে অপমান করছে। রাজ্যকে ছোট করছে বলে সরব হলেন মমতা। তিনি এদিন ভারচুয়াল সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বাংলাকে অপমানের বদলা নেব। বদলা নেব মানবিকতা দিয়ে। জেনে রাখো, বহিরাগতরা বাংলাকে শাসন করবে না। বাংলাকে শাসন করবে বাংলার মানুষ। বহিরাগতরা করবে না।

এদিন নাম না করে বিজেপিকে কটাক্ষ করে বলেন, ‘কেন্দ্রে ক্ষমতায় আছে বলে গায়ের জোর দেখাচ্ছে। উন্নয়নের কথা কখনও বলে না। সারাক্ষণ শুধু সর্বনাশের কথা বলে। রাজ্যে গুন্ডামি, দাঙ্গা, আগুন জ্বালানোর কথা বলে। মানুষকে শান্তিতে থাকতে দেয় না।’ তিনি এদিন এনআরসি-এনপিআর-সিএএ’র প্রসঙ্গ তুলে বলেন, ‘আমরা কোভিডের মধ্যে এসবের কথা ভুলিনি। দিল্লিতে দাঙ্গা করে নর্দমায় দেহ ফেলে দিয়েছে। সব জানি। কাউকে এরা প্রতিবাদ করতে দেয় না। প্রতিবাদ করলেই মুখ বন্ধ করে দেয়।’ তারপর বর্তমান পরিস্থিতি নিয়েও বিজেপিকে তুলোধোনা করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘সারাক্ষণ কমপ্লেন করছে। দিল্লি থেকে উসকানি দেওয়া হচ্ছে খালি। বলছে, রাজ্যে নাকি আইনশৃঙ্খলা নেই। সারাদিন ধরে দাঙ্গা, গুন্ডামি, আগুন লাগানোর কথা বলে। আর বলে কিনা রাজ্যে আইনশৃঙ্খলা নেই। উপাচার্যদের শান্তিতে থাকতে দিচ্ছে না। ১৮টা সিট জিতে মনে করছে গোটা বিশ্ব জয় করে ফেলেছে। মানুষের জন্য কী করেছে?’

Hot this week

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

Topics

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

Related Articles

Popular Categories