Saturday, September 5, 2026
28 C
Kolkata

একে একে ইস্তফা দিলেন সব মন্ত্রী, গুজরাতে আচমকাই মন্ত্রীসভার রদবদল! নেপথ্যে কোন রণকৌশল?

গুজরাত রাজ্যে বড়সড় রাজনৈতিক রদবদলের ইঙ্গিত মিলেছে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া রাজ্যের সমস্ত মন্ত্রী একযোগে পদত্যাগ করেছেন। সূত্রের খবর, প্রশাসনিক পুনর্গঠনের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শোনা যাচ্ছে, আগামিকালই নতুন মন্ত্রিসভার ঘোষণা হতে পারে, যেখানে বেশ কয়েকজন নতুন মুখ অন্তর্ভুক্ত হবেন। রাজনৈতিক মহলে জল্পনা চলছে—এই পদক্ষেপ কি বিজেপির বড় কোনও নির্বাচনী কৌশলের অংশ? মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে। পুরনো মন্ত্রীদের অনেককেই এবার বাদ পড়তে হতে পারে বলে ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। গুজরাতের এই সিদ্ধান্তে জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories