Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

বাড়ি পশ্চিমবঙ্গে নাম বাবর আলি শুনেই শ্রমিককে মার গুজরাট পুলিশের

এনবিটিভি ডেস্কঃ এবার বাংলার শ্রমিকরা হেনস্থার শিকার গুজরাটে। পুলিশের প্রশ্ন বাড়ি কোথায়? উত্তর আসে পশ্চিমবঙ্গে, শুনেই পুলিশের লাঠি পিঠে। তারপর প্রশ্ন, কী নাম? কেউ বলেন, ‘‌বাবর আলি’‌।‌ কেউ বলেন, ‘‌মানোয়ার শেখ’‌। মুসলিম শুনেই আবার মার। লকডাউনে বিজেপি–শাসিত গুজরাটের সুরাটে এমনই অত্যাচারের শিকার বাংলার শ্রমিকরা। হাতে একটা টাকাও নেই। খাবার নেই। ৫ জনের থাকার ঘরে কষ্ট করে মাথা গুঁজে থাকছেন ১০–১২ জন করে। ফেরার তো কোনও ব্যবস্থা গুজরাট সরকার করছেই না, উল্টে নিজেরা খোঁজ নিতে গেলে কপালে জুটছে পুলিশের মার।

এই মুহূর্তে সুরাটের অম্বর কলোনিতে আছেন মুর্শিদাবাদের ২৫০ জন। এছাড়া বীরভূমের ১০০ জন, বর্ধমানের ৪০০ জনের মতো শ্রমিক রয়েছেন।
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়োঞা থানার কুলি, শিমুলিয়া, রামরামপুর, হরিমাটি প্রভৃতি ১০–১২টি গ্রামের ২৫০ জন শ্রমিক সুরাটের অম্বর কলোনির এক বস্ত্র কারখানায় কাজ করেন। শাড়িতে লেস বসানো হল তঁাদের কাজ। ২০০৮ সাল থেকে মানোয়ার, বাবররা সুরাটে আছেন। কারখানার ছোট্ট ঘরে থাকা, রান্না করে খাওয়া। মাসে ১২–১৫ হাজার টাকা মতো আয় হয়। কিন্তু করোনা সব গন্ডগোল করে দিয়েছে।

লকডাউন শুরু হওয়ার ক’‌দিন পরেই মালিক মানোয়ারদের জানিয়ে দেন, ঘরে আছ, থাকো। কিন্তু আর কোনও সাহায্য করতে পারব না। তারপর? বৃহস্পতিবার সুরাট থেকে মানোয়ার, বাবররা বলেন, ‘‌এ এক দুর্বিষহ যন্ত্রণা। বলে বোঝাতে পারব না। এখানকার সরকার একদিনও খাবার দেয়নি। কেঁদে–কেটে মালিককে ফোন করলে একবার–দু’‌বার দিয়েছে। বাড়ি ফেরার জন্য ওদের দেওয়া হেল্পলাইন নম্বরে ফোন করলে কেউ ফোন ধরেনি। জানেন, নিজেরা স্টেশনে ট্রেনের খোঁজ করতে গেলে পুলিশ রাস্তায় ধরে নানা প্রশ্ন করছে, তারপরই মার। মুসলিম শুনলে বেশি মারছে।’‌ রোজার সময় কী করে ইফতার হচ্ছে?‌ শুনেই মানোয়ার বলেন, ‘‌কী বলব, জল–বিস্কুট খেয়ে রোজা ভাঙছি। আর আমরা পারছি না, মমতাদিকে বলে আমাদের ফেরার ব্যবস্থা করে দিন। আর কোনওদিনই গুজরাটে আসব না। বাড়িতে আলুসেদ্ধ–ভাত খেয়ে থাকব সে–ও ভাল। মমতাদি আমাদের নিয়ে যান!’

সুত্রঃ আজকাল

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories