Wednesday, October 21, 2026
25 C
Kolkata

 চারদিন সফরে উপসাগরীয় প্রতিনিধিদল কাশ্মীরে, বিনিয়োগের প্রবল সম্ভাবনা    

এনবিটিভি ডেস্কঃ রবিবার একটি উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক প্রতিনিধিদল উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) দেশগুলি থেকে চার দিনের সফরে কাশ্মীরে পৌঁছেছে।

প্রতিনিধিরা ২২ শে মার্চ “গাল্ফ বিজনেস সামিট”-এ যোগ দিয়েছেন। এবং জম্মু-কাশ্মীরের বিভিন্ন শিল্পে বিনিয়োগের সম্ভাবনা বিষয়ে আলোচনা করবেন বলে কর্মকর্তারা জানান। এই প্রতিনিধি দলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষর ঝড়ও উঠেছে।

সূত্রে জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরে পর্যটন শিল্পের উপর জোর দিয়ে বিনিয়োগের সম্ভাবনাগুলি প্রতিনিধিদলকে দেখানো হবে। প্রতিনিধিদলটি পর্যটন শিল্পে বিনিয়োগের সুযোগগুলি অন্বেষণ করতে উপত্যকার বেশ কয়েকটি পর্যটন স্থান পরিদর্শন করবে বলে আশা করা হচ্ছে।

রোয়া ইন্টারন্যাশনাল গ্রুপ, আল-তায়ের গ্রুপ, ইন্টারকন্টিনেন্টাল দুবাই, হানাদি ট্রেডিং এস্ট।  আল-হাশেমি গ্রুপ সহ সৌদি আরবের আলফা স্কাই-এর সিইও আয়মান আবদুল রহমান এস আলহিলালিও উপস্থিত রয়েছেন। এই প্রথম সৌদি আরবের কোনো বিনিয়োগকারী জন্মু-কাশ্মীরে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, জানুয়ারির শুরুতে জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল রিয়েল এস্টেট, অবকাঠামো, পর্যটন এবং স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন শিল্পে বিনিয়োগ আনতে দুবাই এক্সপো ২০২০-তে বিশ্ব বিনিয়োগকারীদের সাথে ছয়টি চুক্তি স্বাক্ষর করা হয়েছিল।

কিছু মিডিয়া রিপোর্ট অনুসারে জানা যায়, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা এবং পাম্পোর বিনিয়োগকারীদের জন্য হটস্পট হিসাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে  ৫০০০ কানালেরও বেশি জমি অধিগ্রহনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরব প্রতিনিধি দলের কটাক্ষ করে এক কাশ্মীরি লেখেন, “ভারতে মুসলমানদের হত্যা ও ধর্ষণ অব্যাহত রেখেছে তবুও সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিনিধিদল বিনিয়োগ করতে চাচ্ছে, অথছ নির্যাতিতদের জন্য একটি শব্দও উচ্চারণ করেনি। তারা কি মুসলমানদের নির্মূল করার জন্য অবদান রাখতে খুশি? এটাই কি আমাদের উম্মত?”

https://twitter.com/Kashresist/status/1505791896240730115?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1505791896240730115%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmuslimmirror.com%2Feng%2Fdelegates-from-33-foreign-companies-attending-jk-investment-summit%2F

আরও একজন লেখেন, “সুওও তারা কাশ্মীরে বিনিয়োগের বিষয়ে চিন্তা করবে, কিন্তু চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নয়? শুনে তো ঠিকই মনে হচ্ছে, এই তথাকথিত “মুসলিমরা” শুধুমাত্র “ডোলার” নিয়ে চিন্তা করে।”  

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories