Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

বাংলা বলতে ভয় করছে! পরিযায়ী শ্রমিকের করা ভিডিওকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি

হরিয়ানার গুরুগ্রাম থেকে বাংলার এক পরিযায়ী শ্রমিকের করা ভিডিওকে নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। জটেশ্বরের হেদায়েতনগরের বাসিন্দা অনিল বর্মন। তিনি একটি ভিডিওতে জানান, হরিয়ানার পুলিশ বাংলা বললেই বাংলাদেশী বলে চিহ্নিত করছে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে অনিল বর্মন।

ভিডিওতে অনিল জানান, “বাংলা বললে পুলিশ আমাদের বাংলাদেশি বলে ধরে নিয়ে যাচ্ছে। তাই আমরা ভয় পাচ্ছি, বাইরে বাংলা বলতেও সাহস হচ্ছে না।” এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়। অনিলের দিদি কবিতা বর্মন বলেন, “ভাই বারবার কাগজপত্র চাইছে, কিন্তু আমরা বুঝতে পারছি না কী দিতে হবে। ওরা ভয় পাচ্ছে, সরকার যেন ব্যবস্থা নেয়।” তবে জেলা বিজেপি সভাপতি মিঠু দাস অভিযোগ তুলেছেন, “এই ঘটনার পেছনে তৃণমূলের রাজনৈতিক চক্রান্ত রয়েছে।”এই ঘটনাকে ঘিরে এখন উত্তাল আলিপুরদুয়ার।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories