Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ফের হিঙ্গলগঞ্জ থেকে ভারসাম্যহীনকে বাড়ি ফেরালো হ্যাম রেডিও

এনবিটিভি ডেস্ক, হিঙ্গলগঞ্জ: এই প্রথম নয়, আগেও একাধিক মানসিক ভারসাম্যহীনকে বাড়ি ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন হিঙ্গলগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যগণ ও হ্যাম রেডিওর যৌথ উদ্যোগ। আবারও হিঙ্গলগঞ্জ থেকে এক ভারসাম্যহীনকে মহারাষ্ট্রে বাড়ি ফেরালো হ্যাম রেডিও।

কয়েকদিন ধরেই বছর ষাটেকের এক বৃদ্ধকে হিঙ্গলগঞ্জের নদীর ধারে, কখনও মন্দিরে চত্বরে আবার কখনও বাজারে ঘোরাফেরা করতে থাকা ব্যক্তিটিকে দেখে বোঝা যায়, তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। ঘুরতে ঘুরতে হিঙ্গলগঞ্জ বাজারে চলে আসলে বাজার কমিটির নজরে পড়ে। বাজার কমিটির উদ্যোগে তার থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। জিজ্ঞাসাবাদ করলে আধো আধো দুর্বোধ্য ভাষায় কি যে বিড়বিড় করতেন, তাও বোঝা যেত না। বেশ কয়েকবার স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে কথা বলানোর চেষ্টা করা হয় কিন্তু কোন তথ্য না পেয়ে অবশেষে বাজার কমিটি হ্যাম রেডিওর সাথে যোগাযোগ করেন। হ্যাম রেডিওর মাধ্যমে ওই ব্যক্তির ছবির তথ্য নিয়ে জানা যায়, ওই ব্যক্তির নাম সাখহরি, মহারাষ্ট্রেের আহমদনগরের জাভলকের বামন রোডে তার বাড়ি। এরপর ওই ব্যক্তির ছেলের সাথে যোগাযোগ করা হয়। বাবাকে নিতে মহারাষ্ট্র থেকে তারা হিঙ্গলগঞ্জ এর উদ্দেশ্যে পাড়ি দেন, ওই বাড়ির পরিবার আজ হিঙ্গলগঞ্জ পৌঁছালে তাদের হাতে তুলে দেওয়া হয়। পশ্চিমবঙ্গ হ্যাম রেডিও সেক্রেটারি অম্বরীশ নাগ বিশ্বাস জানান” নতুন বছরে শুরুতে ওই ব্যাক্তিকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা ভীষন খুশি।”

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories