Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিজেপিতে যোগ দিতেই অস্বস্তিতে হরভজন! প্রাক্তন ক্রিকেটারের বাংলোর দেওয়ালে ‘গদ্দার’ লিখলেন আপ সমর্থকরা

দলবদলের পরেই তীব্র রাজনৈতিক বিতর্কে জড়ালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যসভার সাংসদ হরভজন সিংআম আদমি পার্টি (আপ) ছেড়ে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেওয়ার একদিনের মধ্যেই তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল আপ কর্মী-সমর্থকেরা।

শনিবার হরভজনের বাংলোর বাইরে জড়ো হন আপ সমর্থকেরা। প্রতিবাদ জানাতে তাঁদের অনেককে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে অবস্থান করতে দেখা যায়। বিক্ষোভকারীদের অভিযোগ, দলবদলের মাধ্যমে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রাক্তন ক্রিকেটার। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বাংলোর দেওয়ালে কালো স্প্রে রঙ দিয়ে ‘গদ্দার’ লিখে দেওয়া হয়।

উল্লেখ্য, শুক্রবারই আপের রাজ্যসভা সদস্যদের একটি অংশ দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। সেই তালিকায় ছিলেন হরভজন সিং এবং আপ নেতা রাঘব চাড্ডা-সহ মোট সাতজন সাংসদ।

ঘটনাচক্রে, দলবদলের পরদিনই তীব্র প্রতিক্রিয়া দেন ভগবত মান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা আপ নেতা সাংবাদিক সম্মেলনে বলেন, “আপের ঘর ভেঙে পাঞ্জাবের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে পদ্ম শিবির।” তাঁর এই মন্তব্যের পরেই হরভজনের বাড়ির সামনে বিক্ষোভ সংগঠিত হয় বলে রাজনৈতিক মহলের ধারণা।

ঘটনাকে কেন্দ্র করে পাঞ্জাব রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হরভজন সিং বা বিজেপির তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories