Saturday, September 5, 2026
30 C
Kolkata

দিনদুপুরে তিন বছরের শিশুকে অপহরণের চেষ্টা, ধাওয়া করে উদ্ধার করল পুলিশ

মালদহের হরিশ্চন্দ্রপুরে দিনদুপুরে তিন বছরের এক শিশুকে মোটরবাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। বুধবার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল গ্রামে ভাইবোনদের সঙ্গে আইসক্রিম কিনতে বেরোতেই দুই যুবক ফিল্মি স্টাইলে শিশুটিকে অপহরণ করে চম্পট দেয়। স্থানীয়রা ধাওয়া শুরু করলে খবর যায় পুলিশে। হরিশ্চন্দ্রপুর ও চাঁচল থানার পুলিশ দ্রুত সব রাস্তা ঘিরে ফেলে।

পুলিশের গাড়ি দেখা মাত্র অপহরণকারীরা শিশুটিকে মোটরবাইক থেকে ফেলে পালানোর চেষ্টা করে। এক যুবক পালিয়ে গেলেও ছোটন নাগ নামে এক অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। জানা গেছে, আগেও নানা অপরাধে জড়িত ছিল সে। শিশুর মাথায় চোট লাগে, তবে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, সে আপাতত স্থিতিশীল।

অন্য অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে। অপহরণের উদ্দেশ্য জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories