Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে আমরা নিরব দর্শক হব না, যোগী সরকারকে ধমকে ৫ শহরে লকডাউন জারি করল হাইকোর্ট

নিউজ ডেস্ক : গতকাল রাজ্যে ক্রমবর্ধমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ যোগী সরকারকে তীব্র ভৎসনা করল এলাহাবাদ হাইকোর্ট। হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, রাজনৈতিকভাবে জনপ্রিয় কোন সরকার তার রাজনৈতিক কারণ কে সামনে রেখে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করব না। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নেয়া পদক্ষেপের সমালোচনা করে এলাহাবাদ হাইকোর্ট উত্তরপ্রদেশের পাঁচটি বড় শহরে লকডাউন জারি করেছে। যদিও যোগী সরকারের তরফ থেকে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনে শহরে লকডাউন জারি করতে অস্বীকৃতি জানানো হয়েছে। এই পাঁচটি শহর হল, উত্তর প্রদেশের রাজধানী লখনৌ, এলাহাবাদ, কানপুর, বারানসি এবং যোগী আদিত্যনাথ এর নির্বাচনী কেন্দ্র গোরখপুর।

 

করোনা পরিস্থিতির ব্যাপারে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এক মন্তব্যে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস এর শৃংখল বিচ্ছিন্ন করার জন্য দুই সপ্তাহের কড়া লকডাউন অত্যন্ত আবশ্যক। রাজ্যে করোনা আক্রান্ত সাধারণ মানুষ উপযুক্ত চিকিৎসা পাচ্ছে না। যথাযথ চিকিৎসা প্রদান করা হচ্ছে শুধুমাত্র ভিআইপিদের জন্য বা তাদের সুপারিশ ক্রমে ভর্তি হওয়া ব্যক্তিদের।

 

বিচারপতি অজিত কুমার এবং সিদ্ধার্থ ভার্মার দ্বারা গঠিত বেঞ্চ যোগী সরকারকে সরাসরি আক্রমণ করে বলেন, কয়েকজনের অপদার্থতার জন্য সাধারণ মানুষের জীবন রক্ষার সাংবিধানিক দায়িত্বকে আমরা উপেক্ষা করতে পারি না। যারাই সরকারের আছে বর্তমানে স্বাস্থ্যব্যবস্থা এই বিশৃঙ্খলা ও তার জন্য তারাই দায়ী।

 

গত রবিবার উত্তরপ্রদেশের ৩০ হাজারেরও বেশি নতুন সংক্রমণ ধরা পড়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২৯ জনের। ভারতবর্ষে করো না সংক্রমণ প্রমাণিত হওয়ার পর উত্তরপ্রদেশে একদিনে সর্বোচ্চ সংক্রমণ এবং সর্বোচ্চ মৃতের সংখ্যা এটি।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories