Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও চিকিৎসা না দেওয়া হলে বাতিল লাইসেন্স, কড়া হুঁশিয়ারি বার্তা মমতার

নিউজ ডেস্ক : স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্বেও সাধারণ মানুষের প্রয়োজনীয় চিকিৎসা পরিসেবা না দেওয়া হলে বাতিল করা হতে পারে সংশ্লিষ্ট নার্সিংহোম এর লাইসেন্স। সোমবার রানাঘাটের সভাতে রাজ্যের চিকিৎসা কেন্দ্রগুলির উদ্দেশ্যে এমনই কড়া হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি দুয়ারে সরকার কর্মসূচির আওতায় সকল রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কিছু নার্সিংহোম এই প্রকল্পের আওতায় আসতে নারাজ। এই খবরও পৌঁছেছে মুখ্যমন্ত্রী পর্যন্ত। তাই সোমবার নদীয়ার রানাঘাটের সভাতে এই হুশিয়ার বার্তা মমতার।তিনি বলেন, “অনেক সময় বড়ো বড়ো হাসপাতাল কখনো কখনো বলে আমরা স্বাস্থ্য সাথী কার্ড করব না। আমরা তাদের সাথে মিটিং করে বলবো, এই প্রকল্প করতেই হবে।” সোমবার আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেন,”আমার জেলার ছোট ছোট নার্সিংহোম গুলিকে বলছি, স্বাস্থ্য সাথী কার্ড নিতেই হবে। যদি কেউ চিকিৎসা না দেয়, সরকারের হাতে কিন্তু লাইসেন্স বাতিল করার ক্ষমতা আছে।”

কেন্দ্র সরকারের ‘আয়ুষ্মান’ প্রকল্প রাজ্যে চালু না করায় মুখ্যমন্ত্রী কে উদ্দেশ্য করে গেরুয়া শিবির নিরন্তন প্রশ্ন বাণ ছুঁড়ে চলেছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষের সুরে বলেন, “কিসের আয়ুষ্মান? ওরা(কেন্দ্র) ৬০ টাকা দেবে আর ৪০ টাকা আপনাকে দিতে হবে। আর স্বাস্থ্যসাথীতে ১০০ টাকাই সরকার দেবে। স্বাস্থ্য সাথী আমার সাথী, আমি নিজেও সদস্য হয়েছি। ওই কার্ডটির দাম ৫ লক্ষ টাকা।”

Hot this week

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Topics

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Related Articles

Popular Categories