Tuesday, March 10, 2026
29.1 C
Kolkata

প্রবল বৃষ্টিতে লন্ডভন্ড মুম্বই, উদ্ধব ঠাকরেকে ফোন করে সাহায্যের আশ্বাস মোদির

এনবিটিভি ডেস্ক: এক নাগাড়ে প্রবল বৃষ্টি ও সেই সঙ্গে প্রায় একশো কিমি বেগে ঝোড়ো হাওয়ায় কার্যত লন্ডভন্ড দেশের বাণিজ্যনগরী মুম্বই। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যেই ফের শুরু হবে অতি ভারী বৃষ্টি। ফলে করোনা সংক্রমণের মধ্যেই এই বন্যা পরিস্থিতি নতুন করে চিন্তা বাড়িয়েছে মহারাষ্ট্র সরকারের।

এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে ফোন করে মুম্বই সহ গোটা রাজ্যের খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি তিনি কেন্দ্রীয় সাহায্যের আশ্বাসও দিয়েছেন। মুম্বই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার সকাল থেকেও ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বই ও সংলগ্ন এলাকায়। ফলে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। এরই মধ্যে বিরাট ধস নেমেছে পেড্ডার এলাকায়। এছাড়া জলমগ্ন অধিকাংশ এলাকা। এই পরিস্থিতিতে রাস্তায় ধস নামায় আতঙ্ক তৈরি হয়েছে পেড্ডার এলাকায়। এর ফলে ব্যপক প্রভাব পড়েছে যান চলাচলের ওপর। গাড়িগুলি অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

বুধবার বিকেল থেকে দমকা হাওয়া ও বৃষ্টিতে আরও বিপর্যস্ত হয়ে পড়ে মুম্বই। আবহাওয়া দফতর জানিয়েছে, একসময় ঝোড়ো হাওয়া প্রায় ১০৭ কিমি গতিবেগে বয়েছে। ফলে দেশের বাণিজ্যনগরী আরও বেহাল হয়ে পড়েছে। হাওয়ার দাপটে বেশ কিছু এলাকায় ভেঙে পড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি।

মুম্বইয়ের বিভিন্ন এলাকায় রেকর্ড বৃষ্টি হয়েছে বিগত কয়েক ঘন্টায়। বুধবার দুপুর পর্যন্ত মুম্বইয়ের কোলাবায় ৩৩১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা কিনা গত ৪৬ বছরে সর্বাধিক। সান্তাক্রুজ এলাকায় বৃষ্টি হয়েছে ১৪৬.১১ মিলিমিটার। মুম্বইয়ের থানে এলাকায় বৃষ্টি হয়েছে ১৪৯ মিলিমিটার পর্যন্ত। আশঙ্কা করা হচ্ছে, ১৫ বছর আগের বন্যা পরিস্থিতির পুনরাবৃত্তি হতে পারে। ২০০৫ সালে মুম্বইয়ে বন্যা হয়েছিল, সেরকমই পূর্বাভাস রয়েছে এবার। জলমগ্ন বহু এলাকা। মুম্বইয়ের জেজে হাসপাতালে জল ঢুকে পড়ায় পরিষেবা ব্যহত হয়েছে।

একই অবস্থা মুম্বইয়ের লাইফলাইন লোকাল ট্রেন পরিষেবায়। মাঝপথে আটকে পড়ে দুটি লোকাল ট্রেন। আরপিএফ ও এনডিআরএফ দল ওই ট্রেনের যাত্রীদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে আসে। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)। যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য পুরসভাকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Hot this week

হোলির শুভেচ্ছা জানাতেই বিতর্ক, ব্রাহ্মণ পরিবারের হাতে দলিত যুবকের মৃত্যু যোগী রাজ্যে

উত্তরপ্রদেশে লখনউয়ে ৪ঠা মার্চ হোলির দিনে এক দলিত যুবকের...

ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদের জলঙ্গি বিডিও-র কাছে স্মারকলিপি জমা দিল সিপিআই(এম)!

মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকে ভোটার তালিকা সংশোধন নিয়ে নতুন করে...

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

Topics

ফের আনন্দপুরের শিল্পাঞ্চলে অগ্নিকাণ্ড!Wow Momo-এর পর এবার Mio Amore-এর কারখানায় আগুন

কলকাতার আনন্দপুর এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার সন্ধ্যায়...

খামেনি হত্যাকাণ্ডে মোদি সরকারের নীরবতা,দেশের কূটনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্ক!

সম্প্রীতি ইরানের যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে...

তামিলনাড়ুতে পুলিশ হেফাজতে দলিত যুবকের মৃত্যু, নির্যাতনের অভিযোগ ঘিরে ক্ষোভ পরিবারের!

তামিলনাড়ুর মাদুরাইয়ের সরকারি রাজাজি হাসপাতালে রবিবার সকাল থেকেই চরম...

ত্রিশূল হাতে গরু ও দেশ রক্ষার শপথ গ্রহণ অনুষ্ঠানে মুসলমান সম্প্রদায়কে লক্ষ্য করে বিদ্বেষ ছড়ানো বজরং দল

হিমাচল প্রদেশে হিন্দুত্ববাদী সংগঠনগুলির উদ্যোগে অনুষ্ঠিত একটি 'ত্রিশূল দীক্ষা'...

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

Related Articles

Popular Categories