Friday, July 24, 2026
26.8 C
Kolkata

পোস্ট অফিস থেকে পোস্টমাস্টারের ঝুলন্ত দেহ উদ্ধার

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায়। ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে পরিবার থেকে তদন্তকারী পুলিশ অফিসাররা।

পুলিশ সূত্রে মৃতার নাম স্বস্তিক মন্ডল।হবিবপুর থানার কুচপুকুর এলাকার বাসিন্দা।বাঙ্গিটোলা ডাকঘরে শাখা পোস্ট মাস্টারের কাজে নিযুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, এদিন খুব সকাল সকাল অফিসে যায়, তাকে ফোন মারফত পরিবারের লোকজন যোগাযোগের চেষ্টা করল ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করে পরিবারবর্গ। স্থানীয় বাসিন্দারা ডাকঘরে পৌঁছে গেট ভেঙে দেখতে পান ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে স্বস্তিক মন্ডল। এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ সহ পরিবারবর্গ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

কি কারনে পোস্ট অফিসে আত্মহত্যা এই নিয়ে দ্বন্ধে রয়েছে পরিবারবর্গ। পরিবারে কোনরকম গন্ডগোল অশান্তি ছিল না বলে জানিয়েছেন পরিবারবর্গ।পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নেমেছে।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories