Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

তৃণমূলে হেভিওয়েট বিজেপি নেতা!ঘাসফুলে বাজপেয়ীর অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা

নিউজ ডেস্ক : অটল বিহারি বাজপেয়ী আমলের অর্থমন্ত্রী যশবন্ত সিনহা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। শনিবার ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, ও সুব্রত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন যশবন্ত সিংহা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে ছিলেন যশবন্ত।

রাজ্যে বিধানসভা নির্বাচন একেবারেই দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের পুরো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বামদলগুলি এবং বিজেপি তাদের বেশিরভাগ প্রার্থীর নাম প্রকাশ করেছে। তবে এখনো থামছেনা দলবদল এবং বিভিন্ন দলে যোগদানের পালা। এবার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রাক্তন বিজেপি নেতা এবং অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী ও তুখোড় রাজনীতিবিদ যশবন্ত সিনহা। আজ দুপুরে তৃণমূল কংগ্রেস ভবনের রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

বহুদিন রাজনীতি থেকে দূরে থাকা যশবন্ত সিনহা বারবার মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতের গণতন্ত্রের ক্ষতি সাধনের জন্য। আজও তৃণমূল কংগ্রেসের যোগদানের পর সাংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এতদিন রাজনীতি থেকে দূরে থাকার পর আজ রাজনীতিতে ফিরে এসেছি তার কারণ আমরা এতদিন যে সমস্ত মূল্যবোধ সম্মান এবং গৌরবের সঙ্গে মেনেছিলাম এবং মেনে চলছিলাম যেগুলো সবাই সম্মান করে সেগুলি আজ বিপদে। প্রজাতন্ত্রের মূল শক্তি তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো। কিন্তু আজ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাদের নিরপেক্ষতা হারিয়েছে তাই আমি আজ রাজনীতিতে প্রবেশ করতে বাধ্য হচ্ছি। স্বাভাবিকভাবেই তিনি ভারতের নির্বাচন কমিশন সিবিআই এন আই এ এর মতো প্রতিষ্ঠানগুলো সরকারের জন্য এবং বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করছে তার বিরুদ্ধেই কথা বলেছেন। কেন্দ্র সরকার যেভাবে কোটি কোটি কৃষকের আওয়াজ না শুনে কিছু কর্পোরেট জগতের পুঁজিপতিদের সাহায্য করার জন্য কৃষি বিল প্রণয়ন করেছে এবং আড়াই মাস পার হয়ে গেলেও কৃষক আন্দোলনকে উপেক্ষা করে নিজেদের একরোখা অনড় অবস্থান বজায় রেখেছে তার বিরুদ্ধেও তিনি সরব হয়েছেন।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories