Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

দুইয়ের বেশি সন্তান নিলে রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না, জানালেন আসামের মুখ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : আসামের পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও দুই সন্তান নীতি কার্যকর করার চেষ্টা করেছিলেন। বলেছিলেন, দুই সন্তানের বেশী থাকলে মিলবে না সরকারি চাকরি। তবে ভোট থাকার কারণে তুলনামূলক কম কট্টরপন্থী সনোয়াল তা কার্যকর করতে পারেননি। কিন্তু হেমন্ত শর্মা আসামের মুখ্যমন্ত্রী হওয়ার পরই জানান, দুইয়ের বেশি সন্তান থাকলে সরকারি সুবিধা পাবেন না। এমনটা আগে জানিয়েছিল আসাম সরকার। তবে এদিন তিনি আরো একধাপ এগিয়ে বলেনজ সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে দুই সন্তান নীতি মেনে চলতে হবে। তবে এই কেন্দ্রীয় প্রকল্পের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বলে তিনি জানান।

 

 

মুখ্যমন্ত্রীরা পাঁচ ভাই। বৃহৎ পরিবার নিয়ে বিরোধীদের কটাক্ষের শিকার হয়েছেন হিমন্ত। শনিবার হেমন্ত বিরোধীদের এই অভিযোগ পুরাতন যুগে ফিরে যাওয়ার অভিপ্রায় বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সেই যুগে কি হয়েছে তা ভেবে বর্তমান চলবে না।

 

 

চলতি মাসেই শুরুতে ‘ভদ্রস্থ পরিবার পরিকল্পনা’ প্রসঙ্গে অভিবাসনকারী মুসলিম মহিলাদের নিশানা করেছিলেন হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে, ‘দারিদ্র দূর ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে মুসলিম মহিলাদের শিক্ষিত করে তুলতে হবে। এক্ষত্রে আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসান জন্য আমার আহ্বান থাকলো।’ দরিদ্রের অভিশাপ দূরীকরণে জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যন্ত প্রয়োজন বলে দাবি হিমন্তর। মুসলিমদের মধ্যে দুই সন্তান নীতি কার্যকর করতে রাজ্যটিতে সবথেকে প্রভাবশালী মুসলিম রাজনৈতিক ব্যক্তিত্ব বদরুদ্দিন আজমলের সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানান। এ ব্যাপারে আজমল তার সঙ্গে একমত পোষণ করেছেন বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

 

আসাম পঞ্চেয়েত আইন ২০১৮ অনুসারে, যাঁরা পঞ্চায়েত ভোটে প্রার্থী হবেন তাঁদের দু’য়ের বেশি সন্তান থাকলে চলবে না, নূন্যতম শিক্ষাগত যোগ্যতা তাকতে হবে। প্রার্থীর বাড়িতে শৌচাগার থাকাও বাধ্যতামূলক।

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

লোকসভায় যেতে বহরমপুর আসনে উপনির্বাচনের ভাবনা মমতার, পদত্যাগ করতে নারাজ ইউসুফ পাঠান!

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে বলে...

Topics

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

Related Articles

Popular Categories