Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

হিন্দু ধর্মেও আছে জিহাদ! বলছেন হেমন্ত শর্মা, বিস্মিত নেট দুনিয়া

নিউজ ডেস্ক : আসামের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা সাধারনত মুসলিমদের বিরুদ্ধে সাম্প্রদায়িক মন্তব্যের জন্য কুখ্যাত। মুসলিম যুবকদের বিরুদ্ধে বরাবর লাভ জিহাদের অভিযোগ আনা আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত এবার বললেন হিন্দু ধর্মে জিহাদের ব্যাপারে। হিন্দু ধর্মে হিন্দুত্ববাদীদের পারিভাষিক শব্দ জিহাদের অস্তিত্ব আছে, এই কথা শোনার পর অবাক নেট দুনিয়া। গতকাল তিনি বলেন, যে সব হিন্দু যুবকরা হিন্দু মেয়েদের কাছে মিথ্যাচার করে তারাও জিহাদী। এমন যুবকদের বিরুদ্ধে নতুন আইন আনার কথা ঘোষনা করেন তিনি।

গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হেমন্ত বলেন, হিন্দু যুবকরা হিন্দু মেয়েদের সঙ্গে মিথ্যাচার করলে সেটাও জিহাদ। এর বিরুদ্ধে আইন আনা হবে। তবে হিন্দু যুবকরা মুসলিম মেয়েদের সঙ্গে মিথ্যাচার করলে কি হবে সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি। ভারতে সাম্প্রদায়িক শক্তির অন্যতম মূল রাজনৈতিক হাতিয়ার এই লাভ জিহাদ। মুসলিম যুবকদের হেনস্থা করার জন্য সব থেকে বেশি এই তত্ত্ব ব্যবহার করে বিজেপি সরকার। এই জন্য ইতিমধ্যেই যোগী সরকার এলাহাবাদ হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে।

এই হিন্দুত্ববাদী নেতা বরাবরের মতো শনিবারও মুসলিম ও অন্য ধর্মীয় সম্প্রদায়কে আক্রমন করেন একটু অন্যভাবে। তিনি বলেন, পৃথিবীর বেশিরভাগ ধর্মের অনুসারীরা আসলে হিন্দু ছিল। আমাদের হিন্দু ধর্ম ৫০০০ বছরের পুরনো।

তার রাজ্যে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাসের অস্তিত্ব নেই বলে তিনি জানান। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পার্শ্ববতী রাজ্যগুলোর সঙ্গে আসামের সীমান্ত বিরোধের বিষয়টি উল্লেখ্য করেন। আলোচনার পথে তার সরকার বিশ্বাসী বলে তিনি মন্তব্য করেন।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories