Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

পছন্দ-অপছন্দ নয়, হিজাব বাধ্যতামূলক; মন্তব্য “দঙ্গল” কন্যার

নিউজ ডেস্ক : ধর্মীয় কারণ দেখিয়েই মায়ানগরী থেকে সরে দাঁড়িয়েছিলেন। কর্নাটক হিজাব বিতর্কে এ বার মুখ খুললেন জায়রা ওয়াসিম। তাঁর মতে, হিজাব ব্যক্তিগত পছন্দ অপছন্দের ব্যাপার নয়, বরং সর্বশক্তিমানের প্রতি সমর্পিত থাকার বাধ্যবাধকতা। কিন্তু বর্তমানে ধর্মীয় প্রতিশ্রুতি পালনে নারীদের বাধা দেওয়া হচ্ছে এবং হেনস্থা করা হচ্ছে বলে মন্তব্য করেন জায়রা। কর্ণাটকের স্কুল-কলেজে হিজাবের উপর নিষেধাজ্ঞা চাপানোর নিন্দা করেন তিনি। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে হিজাবের পক্ষে সওয়াল করে জায়রা জানিয়েছেন, ইসলামে হিজাব আসলে বাধ্যবাধ্যকতা, কোনও পছন্দ-অপছন্দের বিষয় নয়।

তাঁর মতে, ”হিজাব উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত একটি পছন্দ, এই ধারণা একেবারেই অজ্ঞানতাপ্রসূত। বেশির ভাগ ক্ষেত্রেই এটা অজ্ঞতা থেকেই আসে। হিজাব ইসলামে কোনও বিকল্প নয়, এটা একটা দায়িত্ব। একজন মহিলা যখন হিজাব পরেন, তখন তিনি সেই দায়িত্ব পালন করেন যা তিনি আল্লার থেকে পেয়েছেন। যাকে তিনি ভালবাসেন এবং যাঁর কাছে নিজেকে সমর্পণ করেছেন।” সেই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, ”আমি একজন মহিলা হিসেবে কৃতজ্ঞতা ও বিনম্রতার সঙ্গে হিজাব পরি।” মুসলিম মেয়েদের শিক্ষা এবং হিজাবের মধ্যে যে কোনও একটিকে বেছে নিতে বলা অবিচার বলেও মন্তব্য করেন জায়রা। তিনি লেখেন, ‘মুসলিম মেয়েদের প্রতি এই বিরূপ আচরণ, এমন একটি ব্য়বস্থা গড়ে তোলা, যেখানে শিক্ষা এবং হিজাবের মধ্যে একটিকে বেছে নিতে বলা হয়, তা চূড়ান্ত অবিচার। নিজেদের বিশেষ উদ্দেশ্যর সঙ্গে খাপ খায়, তার জন্য মুসলিম মেয়েদের নির্দিষ্ট করে একটি বেছে নিতে বলা হচ্ছে। তার পর নিজেদের তৈরি ফাঁদে ফেলে আবার সমালোচনাও করা হচ্ছে তাদের। অন্য উপায়ে এটা করা যাবে না। এটা বিরূপ আচরণ বই অন্য কিছু নয়।’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories