Saturday, September 5, 2026
28 C
Kolkata

ভোট দিতে গিয়ে ৭০ বছর বয়সী আল্পনা পাত্র জানতে পারলেন, তিনি প্রশাসনের কাছে মৃত

 উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে ভোটের দিন সন্দেশখালির খুলনা এলাকার ১৭৬ নম্বর বুথে ভোট দিতে এসে বিপাকে পড়েন বছর ৭০-এর আল্পনা পাত্র। ভোটার কার্ড সঙ্গে থাকলেও তিনি জানতে পারেন, সরকারি তালিকায় তাঁকে ‘মৃত’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে নিয়ম মেনে তাঁকে ভোট দিতে দেওয়া হয়নি।

এই কথা শুনে হতবাক হয়ে যান আল্পনা দেবী। বুথের মধ্যেই শুরু হয় তর্ক-বিতর্ক। উপস্থিত অনেকেই প্রশ্ন তোলেন, জীবিত একজন মানুষকে কীভাবে মৃত দেখানো হল। ঘটনাকে ঘিরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। বিরোধীরা প্রশাসনের গাফিলতির অভিযোগও তোলেন। ভোট দিতে না পেরে চোখে জল নিয়ে বাড়ি ফিরতে হয় আল্পনা পাত্রকে। এই ঘটনার পর ভোট প্রক্রিয়ার নির্ভুলতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories