Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

শাহিনবাগের দাদীর পাশে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতার প্রচারক কঙ্গনাকে উচিত শিক্ষা দিলেন হলিউডের গাল গ্যাডট

নিউজ ডেস্ক : প্রথমে হয়েছিলেন টাইম ম্যাগাজিনের হিসেবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ মহিলার একজন। এবারও তার স্বীকৃতি মিলল আন্তর্জাতিক মঞ্চ থেকে। এবার হলিউডের ‘ওয়ান্ডার গার্ল’ খ্যাত গাল গ্যাডট দাদীকে তার হিসেব এই বছরের ‘wonder woman’ বলে অভিহিত করেছেন। তার কাজের এই স্বীকৃতি দেখেই অনুপ্রাণিত হচ্ছে বহু মহিলা। কৃষক আন্দোলনে ও সামনের সারিতে দেখা যাচ্ছে বহু মহিলাকে। উল্লেখ্য সাম্প্রতিক সময়ে গেরুয়া শিবিরের কর্মসূচি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া কঙ্গনা রানাওয়াত শাহীন বাগের দাদি বিলকিস বানুকে মিথ্যা অপবাদ দেওয়ার প্রচেষ্টা করতে গিয়েছে নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন।

২০২০-কে বিদায় জানিয়ে যে সমস্ত নারী তাঁকে ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত করেছে, তাঁদের সম্মান জানিয়ে বেশকিছু ছবি পোস্ট করেন পর্দার ‘ওয়ান্ডার ওম্যান’ গাল গ্যাডট। তাঁর পোস্ট করা ছবিগুলির মধ্যে একটিতে রয়েছেন ‘শাহিনবাগের দাদি’ বলে পরিচিত বিলকিস বানো। ছবিগুলি পোস্ট করে গাল গ্যাডট লেখেন, ”বিদায় ২০২০ সাল। যেসব মহিলাদের থেকে আমি অনুপ্রাণিত, তাঁদের মধ্যে কেউ আমার পরিবারের, কেউ আমার বন্ধু আবার তাঁদের কারও সঙ্গে ভবিষ্যতে দেখা করার ইচ্ছেও রয়েছে”, ছবি পোস্ট করে লিখেছেন গাল গ্যাডট। তবে শাহিনবাগের দাদিকে নিয়ে প্রথমে ভুল ক্যাপশন লিখেছিলেন গাল গ্যাডট। লিখেছিলেন, ‘৮২ বছরের এই দাদি যেভাবে ভারতের মহিলাদের সমান অধিকারের জন্য লড়াই করেছেন, তাতে আমার মনে হয়েছে নিজের ইচ্ছার জন্য লড়াইয়ে বয়স কোনও বাধা নয়।” তবে পরে ক্যাপশনটি মুছে দেন হলিউড তারকা, যদিও বিলকিস বানোর ছবিটি তাঁর ইনস্টাগ্রামে এখনও রয়েছে।

ইসরাইল বংশোদ্ভুত এই অভিনেত্রীর ভারতের মুসলিম মহিলাদের অন্দোলনের মুখ বিলকিস বানুর প্রতি এই সমর্থন নজর কেড়েছে অনেকের। উল্লেখ্য গত ২৫ শে ডিসেম্বর মুক্তি পাওয়া তার অভিনীত ছবি প্রশংসা কুড়িয়েছে অনেকের। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদকারী এই প্রবীণ মহিলার সংগ্রাম আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই আন্দোলনের জন্য শুভ লক্ষণ বলে মনে করছে রাজনৈতিক মহল বিশেষ করে যখন আমেরিকার হবু রাষ্ট্রপতি ভারতের এই বৈষম্যমূলক আইনের বিরুদ্ধে তার অবস্থান বার বার ব্যক্ত করেছেন।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories