Saturday, September 5, 2026
28 C
Kolkata

হুগলিতে পুলিশি হেফাজতে এক মুসলিম যুবকের মৃত্যুর অভিযোগ!

হুগলি জেলার বলাগড় এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে শুক্রবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত যুবকের নাম শেখ আসাদুল মণ্ডল, বয়স ২৬ বছর। পরিবারের অভিযোগ, পুলিশের হেফাজতে থাকাকালীনই তার মৃত্যু হয়েছে। যদিও পুলিশের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে বলাগড় এলাকায় বাইক চালানোর সময় পুলিশ শেখ আসাদুলকে আটক করে। অভিযোগ ছিল, তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এরপর তাকে বলাগড় থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। পরিবারের দাবি, থানায় নিয়ে যাওয়ার পর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে বলাগড় রেল লাইনের পাশে তার দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে রেল পুলিশ ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে।

এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার ও এলাকার বাসিন্দারা। তাদের দাবি, থানায় নির্যাতনের ফলেই শেখ আসাদুলের মৃত্যু হয়েছে এবং পরে প্রমাণ লোপাট করতে দেহ রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার দিনভর বলাগড় থানার সামনে বিক্ষোভ চলে। উত্তেজিত জনতা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র এমনকি চাইল্ড ফ্রেন্ডলি কর্নারও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করে। তবে এখনও শেখ আসাদুলের মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট নয়।

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories