Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

ভয়াবহ অগ্নিকাণ্ড হরিশ্চন্দ্রপুরে, পুড়ে ছাই চার ভাইয়ের ১০০ কুইন্টাল পাট

মালদাঃ গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই চার ভাইয়ের প্রায় ১০০ কুইন্টাল পাট।ঘরের আসবাবপত্র ও একটি বসতবাড়িও পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামে।

আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত পরিবারের এক বছর ষাটের বৃদ্ধা।অসুস্থ অবস্থায় ওই বৃদ্ধাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ে ছাই হয়ে যায় ওই গ্রামের বাসিন্দা লাল মহম্মদের চার ছেলে মানোয়ার আলি,হোসেন আলি,হাসেন আলি ও হাফিজুদ্দিনের প্রায় ১০০ কুইন্টাল পাট। বন্ধন ব্যাংক থেকে ঋণ নিয়ে চার ভাই এবছর পাট চাষ করেছিলেন।পাট বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ছিল।কিভাবে ঋণ পরিশোধ করবেন তা চিন্তায় পড়েছে তারা।

ক্ষতিগ্রস্ত চাষি হোসেন আলি জানান, আজ সকাল ৬ টা নাগাদ তার প্রতিবন্ধী ভাইপো সাইন হোসেন(১৩) খেলতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে দেয়।নিমেষের মধ্যেই গ্যাস সিলিন্ডারের পাইপ লিক হয়ে বাড়িতে আগুন ধরে যায়।দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িতে মজুত করে রাখা প্রায় ১০০ কুইন্টাল পাট। নিমেষের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় সেই পাট।। যার বর্তমান বাজার মূল্য ৫ লক্ষ টাকা।

প্রথম দিকে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে হাত লাগালেও আগুনের লেলিহান শিখাকে কোনোমতেই নিয়ন্ত্রণ করতে পারছিলেন না বলে খবর।ফোন করা মুহূর্তেই ছুটে আসে দমকল কর্মীরা। তাদের ঘন্টা খানেক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে বলে জানা যায়।

অপরদিকে আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন
ক্ষতিগ্রস্ত হোসেন আলির মা মনো বিবি(৬০)। বর্তমানে সে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

Hot this week

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

Topics

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories