Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

এক টাকায় গরম চা! ২০ বছর ধরে বিক্রি করছেন কল্যাণীর এক চা দোকানি

এনবিটিভি , কল্যাণীঃ  এক কাপ গরম চা ,তাও আবার মাত্র এক টাকা! পরিমাণেও কম নয়, কুড়ি বছর ধরে একই দামে বিক্রি করে তাক লাগাচ্ছেন এক মাস বয়সী মহিলা চা বিক্রেতা।

দুর্মূল্যের বাজারে এক টাকায় চা বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন কল্যাণী বিদ্যাসাগর কলোনির এক চা দোকানি । এই দুর্মূল্যের বাজারে ঘটনাটি অবিশ্বাস মনে হলেও বিশ্বাস না করে উপায় নেই। এই চা দোকানি দীর্ঘ ২০ বছর যাবত এক টাকায় চা বিক্রি করে আসছেন। এমনটাই  দাবি করেছেন তাঁর দোকানে চা খেতে আসা খদ্দেররা।

স্থানীয় সূত্র ও চা দোকানির সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর গুরুর নির্দেশমতো তিনি এ ভাবে চা বিক্রি করছেন।পরিবারে রয়েছে তাঁর দুই মেয়ে আর স্বামী। এভাবেই সততার সঙ্গে এক টাকায় চা বিক্রি করে দিন গুজরান করছেন এই চা দোকানি।রাস্তার ধারে টালির কুঁড়েঘরে বসে ধোঁয়া উড়িয়ে প্রতিদিন তাঁকে চা বিক্রি করতে দেখা যায় বিদ্যাসাগর কলোনির এক কোণে। দারিদ্র্য তাঁর নিত্যসঙ্গী। কিন্তু তাতে কি আসে যায়।

তাঁর সঙ্গে কথা বলে জানা গেছে, ‘হে দারিদ্র্য তুমি করিয়াছো মোরে মহান’, এভাবেই তিনি জীবনের পথ হাঁটছেন। একদিকে যখন সমাজ দুর্নীতিতে ছেয়ে গেছে, তখন এক টাকায় চা বিক্রি করে এই গরিব চা দোকানি দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন এক আদর্শ জীবন হিসেবে। এমনটাই মনে করেন সাধারণ মানুষ। তাই সকাল হতে না হতেই দূর-দূরান্ত থেকে সকলে এসে ভিড় জমায় এই চা দোকানির এক টাকার চায়ে চুমুক দিতে।

আগামী দিনেও যতদূর সম্ভব এই মূল্য তাই তিনি চা বিক্রি করবে বলে জানিয়েছেন। স্বাভাবিক ভাবেই এই কঠিন পরিস্থিতিতে একটাকার ধরে চাপে খুশি চা প্রেমীরা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories