Saturday, September 5, 2026
30 C
Kolkata

সঠিক নিরাপত্তা না থাকায় হাওড়ার বাঁকড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত দুই শ্রমিক

হাওড়ার বাঁকড়ার নয়াবাজ ফকিরপাড়া এলাকায় বুধবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন দুই শ্রমিক। জানা গিয়েছে তারা এখন হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, জখম শ্রমিকদের নাম সাহাবুদ্দিন মোল্লা (৬৩) এবং মইদুল খাঁ (৩১)। এদিন দুপুরে তারা একটি বাড়ির স্নানাগারে সংস্কারের কাজ করছিলেন। সেই সময় কোনওভাবে বিদ্যুৎ সংযোগে হাত লেগে যায় তাদের। এরপর তাদের উদ্ধার করে তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকরা জানান, দু’জনেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

স্থানীয়দের একাংশ জানান, যেখানে কাজ হচ্ছিল, সেখানে সঠিক নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই কাজ শুরু করা হয়। ফলে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। বাড়ির মালিক এবং নির্মাণ কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের সঙ্গে কথা বলা হচ্ছে। এমনকি বিদ্যুৎ দপ্তরকেও বিষয়টি জানানো হয়েছে। জানা গিয়েছে আহত শ্রমিকদের পরিবার এই ঘটনার জন্য বাড়ির মালিক ও কাজের তদারকি করা লোকজনকে দায়ী করছেন। তাদের দাবি, নিরাপত্তা না থাকা সত্ত্বেও শ্রমিকদের দিয়ে কাজ করানো হয়েছে।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Topics

মোদি-পেজেসকিয়ান বৈঠক নিয়ে আমেরিকার আপত্তি, ইরানকে সাহায্য না করার হুঁশিয়ারি রুবিওর

কিরঘিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও সম্মেলনের ফাঁকে ইরানের...

Related Articles

Popular Categories