Sunday, March 8, 2026
23.6 C
Kolkata

২২ জুলাই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, কীভাবে জানবেন ফল, জেনে নিন

কলকাতা: করোনা আবহে পরীক্ষা নাহলেও এবার ফলপ্রকাশের তারিখ ঘোষণা করা হল। আগামী ২২ জুলাই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। দুপুর ৩ আনুষ্ঠানিক ফলপ্রকাশ করা হবে। ২৩ জুলাই সকাল ১১টার পর মিলবে মার্কশিট। ২২ জুলাই বিকেল ৪টে থেকে ওয়েবসাইটেও দেখা যাবে ফল।

আনুষ্ঠানিকভাবে মেধাতালিকা এবার প্রকাশিত হচ্ছে না। মার্কশিটের সঙ্গে মিলবে অ্যাডমিট কার্ড।রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পড়ুয়ারা ফল জানতে পারবে।

উল্লেখ্য, করোনা আবহে এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। বিশেষ মূল্যায়ণ পদ্ধতির মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এই মূল্যায়নের পদ্ধতি আগেই ঘোষণা করা হয়েছিল। সেই পদ্ধতি অনুসারেই এবারের ফল প্রকাশ করা হবে। মাধ্যমিকের ক্ষেত্রেও মূল্যায়নের পদ্ধতি ঘোষণা করা হয়েছে। তবে মাধ্যমিকের ফল কবে প্রকাশ হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সরকারের পক্ষ থেকে এবার সর্বভারতীয় ক্ষেত্রে পরীক্ষা ও ভর্তির কথা মাথায় রেখে মাধ্যমিকের আগেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করার কথা জানানো হয়েছিল।

মূল্যায়ন-বিধি অনুসারে, উচ্চমাধ্যমিকের মার্কশিট তৈরি হবে মাধ্যমিক, একাদশের বার্ষিক এবং দ্বাদশের প্রাক্টিক্যাল বা প্রজেক্টের নম্বরের ভিত্তিতে। নম্বরে সন্তুষ্ট না হলে পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষায় বসার সুযোগ মিলবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল যে, মার্কশিট তৈরির ক্ষেত্রে ২০১৯-র মাধ্যমিকের ৪টি বিষয়ের প্রাপ্ত সর্বোচ্চ নম্বর থেকে নেওয়া হবে ৪০% ওয়েটেজ। পাশাপাশি, ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা থেকে নেওয়া হবে ৬০% নম্বরের ওয়েটেজ।সেই সঙ্গে যুক্ত হবে দ্বাদশের ৩০ নম্বরের প্র্যাক্টিক্যাল বা ২০ নম্বরের প্রজেক্ট।

কীভাবে হবে সেই হিসেব? ধরা যাক, কোনও পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় চারটি বিষয়ে প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৪০০-র মধ্যে ২০০। একাদশের বার্ষিক পরীক্ষায় পদার্থবিদ্যার থিরওরিতে ৭০ নম্বরের মধ্যে পেয়েছে ৫০ এবং প্র্যাকটিক্যালে ৩০-এর মধ্যে পেয়েছে ২৮।

তাহলে উচ্চমাধ্যমিকে ফিজিক্সে ৪০% হারে ৭০-এর মধ্যে ওয়েটেজ হবে ৭০x৪০/১০০ = ২৮। ওয়েটেজ অনুযায়ী প্রাপ্ত নম্বর হবে ২৮x২০০/৪০০ = ১৪।

পাশাপাশি, ২০২০-র একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ৬০% নম্বরের হিসেবে ওয়েটেজ হবে ৭০x৬০/১০০ = ৪২। প্রাপ্ত নম্বর হবে ৪২x৫০/৭০ = ৩০।

তাহলে উচ্চমাধ্যমিকে ওই পড়ুয়ার প্রাপ্ত নম্বর হবে ১৪+৩০+২৮ = ৭২।

একইভাবে নন ল্যাব বেসড বিষয়ের ক্ষেত্রে থিওরিতে ৮০ ও প্রজেক্টে ২০ নম্বর ধরে এই পদ্ধতি অনুসরণ করা হবে।

তারপরও পরীক্ষার্থীরা সন্তুষ্ট নাহলে দেওয়া যাবে পরীক্ষা। করোনার প্রকোপ কমলে পরীক্ষায় বসতে পারে পড়ুয়ারা।

Hot this week

ভোরবেলায় কলকাতার পাইকপাড়ায় বিস্ফোরণ, বহুতলের ছাদ ভেঙে ঘনবসতিপূর্ণ এলাকায় দুশ্চিন্তা

কলকাতার পাইকপাড়ায় এক ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে, যা এলাকাবাসীর মধ্যে...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা, রান্নার গ্যাসের সরবরাহে নতুন বিধি জারি কেন্দ্রের!

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব ভারতেও স্পষ্ট হয়ে উঠেছে। হেঁশেলে...

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

Topics

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

Related Articles

Popular Categories