Saturday, September 5, 2026
28 C
Kolkata

ইংরেজবাজারে শিক্ষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ৩ লক্ষাধিক টাকা

মালদা: মোবাইল নম্বর ব্লকের ছক কষে অ্যাকাউন্ট থেকে তিন লক্ষাধিক টাকা প্রতারণার শিকার মালদা শহরের এক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে মালদা জেলার অন্তর্গত ইংরেজবাজার থানার সিঙ্গা তলা এলাকায়।

জানা গিয়েছে, ওই স্কুল শিক্ষকের নাম শুভময় চৌধুরী। মালদা টাউন হাই স্কুলের ইংরেজি শিক্ষক তিনি। মঙ্গলবার সকালে মালদা সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। ওই শিক্ষকের অভিযোগ, একটি টেলিকম সংস্থার কর্মী পরিচয় দিয়ে সোমবার রাতে তাঁকে ফোন করা হয়। বলা হয় তাঁর সিম কার্ডটি বন্ধ করে দেওয়া হবে। চালু রাখতে ১০ টাকার রিচার্জ করাতে হবে। তিনি সঙ্গে সঙ্গে ১০ টাকার রিচার্জ করেন। এরপরই তিনি দেখতে পান তাঁর গুগল পে থেকে ২৫ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। তিনি যখন জানতে চান তাঁর ২৫০০০ টাকা কেটে নেওয়া হয়েছে, তখন ওই টেলিকম সংস্থার কর্মী তাকে বলেন, গুগল পে-তে গিয়ে রিফান্ড করলে টাকা ফেরত পাবেন তিনি। এরপর তিনি গুগোল পে অ্যাকাউন্টে ঢুকলে সেখানে দেখা যায় ২৫০০০ টাকা ফেরত পেতে একটি গেম খেলতে বলা হয়। এরপরে ধাপে ধাপে তিন লক্ষ টাকা উধাও হয়ে যায় তাঁর অ্যাকাউন্ট থেকে বলে অভিযোগ।

মঙ্গলবার সকালে তিনি এই মর্মে সাইবার ক্রাইম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories