Saturday, September 5, 2026
30 C
Kolkata

এখনি তৃণমূলের বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না, জানালেন হুমায়ুন কবির

মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, তিনি এখনই বিধায়ক পদ থেকে ইস্তফা দিচ্ছেন না। রবিবার রেজিনগরের ছেতিয়ানি এলাকায় প্রস্তাবিত বাবরি মসজিদ তৈরির জায়গা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, সাধারণ মানুষের অনুরোধে তিনি পদ ছাড়ছেন না। তাঁর কথায়, সাংসদ ইউসুফ পাঠান মানুষের কাছে কম যান, তাই বহু কাজ তাঁকেই করতে হয়।

হুমায়ুন কবির জানান, আগামী ২২ তারিখ তিনি নিজের নতুন দল ঘোষণা করবেন। রাজনৈতিক মহল ইতিমধ্যেই তাঁর এই সিদ্ধান্তের দিকে নজর রাখছে। তিনি আরও বলেন, আসাদউদ্দিন ওয়েইসির সঙ্গে তাঁর আলোচনা হয়েছে এবং মিম-এর সঙ্গে জোট করে আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়া হবে।প্রস্তাবিত বাবরি মসজিদের পাশাপাশি সেখানে একটি আধুনিক হাসপাতাল ও হেলিপ্যাড তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রায় ৩০০ কোটি টাকার এই প্রকল্পে সাধারণ মানুষ বিপুল পরিমাণ টাকা দান করছেন বলেও তিনি জানান। তিনি বলেন, সনাতনী মানুষ যেমন গীতাপাঠ করেন, তেমনি মুসলিমদের ধর্মীয় ঐতিহ্য রক্ষা ও রাজনৈতিক শক্তি বাড়াতেই এই বৃহৎ কুরআন পাঠের আয়োজন করা হবে।   

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories