Saturday, September 5, 2026
28 C
Kolkata

বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে হুমায়ুন কবীর জড়িয়ে ধরলেন শুভেন্দু অধিকারীকে, খাওয়ালেন মনোহরা

নওদার বিধায়ক হিসেবে আজ বিধানসভায় শপথ নিতে এসে একেবারে উৎসবের আবহ তৈরি করলেন হুমায়ুন কবীর। সঙ্গে করে নিয়ে এলেন প্রায় ৫০০টি ছানাবড়া এবং ১৫০টি মনোহরা। বিধানসভায় ঢুকেই তিনি সকলকে মিষ্টি খাওয়ান। শাসক দল থেকে বিরোধী, সব পক্ষের সদস্যদের জন্যই ছিল এই আয়োজন।সম্প্রতি নওদা ও রেজিনগর, দুই কেন্দ্র থেকেই নিজের গড়া নতুন দলের প্রার্থী হয়ে জয় পেয়েছেন হুমায়ুন। তাই এদিন তাঁর মুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন তিনি। দু’জনকে বেশ হাসিমুখে কথাবার্তা বলতে দেখা যায়। মুর্শিদাবাদের আরও কয়েকজন তৃণমূল বিধায়কও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাদা করে সাক্ষাৎ করেন।হুমায়ুন জানান, দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পরে তিনি এখন সৌহার্দ্যের পরিবেশ চান। তাই সকলকে মিষ্টিমুখ করানোর পরিকল্পনা করেন। তিনি বলেন, রাজনীতিতে অনেক কথা ও সমালোচনা হয়েছে, তবে এখন মানুষের উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন সরকার যেন সাধারণ মানুষের সুবিধার দিকে নজর দেয়, সেই আশাও প্রকাশ করেন তিনি। নিজের রাজনৈতিক জীবনে নানা অপমানের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান হুমায়ুন। তবে অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথাই এদিন শোনালেন তিনি।

Hot this week

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

সিজেপি আন্দোলনে মাথা ফাটিয়েও হয়নি জেল! মোদীকে ‘দাদা’ বলে বিতর্ক উস্কে দিলেন হিন্দুত্ববাদী নেতা

দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীর অভিভাবককে রক্তাক্ত করার কথা প্রকাশ্যে...

Related Articles

Popular Categories