Saturday, September 5, 2026
28 C
Kolkata

২৬ এর নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে তৃণমূল ছেড়ে নতুন দল গড়ার হুমকি দিল হুমায়ুন কবির

আর মাত্র এক বছরেরও কম সময় বাকি। ২৬ এর বিধানসভা নির্বাচনের তোড়জোড় ইতিমধ্যে শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। ২৬ এ বাংলার মসনদ দখল করতে মরিয়া বাংলার প্রত্যেকটি বিরোধী দল। একই রকম ভাবে একনায়কত্ব ক্ষমতা টিকিয়ে রাখার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শাসক শিবির, তৃণমূল কংগ্রেস। এমন আবহে প্রখর সূর্যের দাবদাহের চাইতেও বেশি উত্তপ্ত বঙ্গীয় রাজনীতি। আর এমন পরিস্থিতিতে রাজনীতির ময়দানে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনায়, খুব ভালোভাবে আগুনে ঘি ঢালার কাজ করছে।

বিধানসভার নির্বাচন শুরু হওয়ার কয়েক মাস আগেই ভরতপুরের তৃণমূল বিধায়ক ও দোর্দণ্ডপ্রতাপ নেতা হুমায়ুন কবিরের কন্ঠে শোনা গেল ছাড়ার কথা। তার বলেন, “১৫ অগাস্ট অবধি দেখব, যে, এই জেলার নেতাদের কোনও সংশোধন বা পরিবর্তন কিছু হচ্ছে কি না। তারপরে একটাই অপশন আছে, মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনতা, এমনকী কিছু হিন্দু ব্যক্তিও রয়েছেন, যাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, তাঁরা বলছেন যে, তাঁরা প্রস্তাব আকারে দিচ্ছেন বারবার। আপনি নিজে একটা কোনও রাস্তা বের করুন। শুধু হুমায়ুন কবীর কেন ? অনেক হুমায়ুন কবীর থাকবে।”

অপরদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, “যদি নতুন পার্টি তৈরি করেন, কেউ তো আটকাতে যাবে না । তার অধিকার আছে। তার আগে তো পদত্যাগ করুন। দল এইসব ডেডলাইনের পরোয়া করে না। উনি কালকে যেতে পারেন। ডেডলাইন দিয়ে লাভ নেই। দল কয়েকবার সতর্ক করেছে। দলের মধ্যে থাকতে গেলে অনুশাসন মেনে থাকতে হবে। তারপর ওঁর বিষয়।”

Hot this week

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

অগ্নিনিরাপত্তায় বড়সড় গলদ! অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার কড়া নোটিস দমকলের

কলকাতার ক্যামাক স্ট্রিটে অবস্থিত ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের...

Related Articles

Popular Categories