Saturday, March 7, 2026
27.2 C
Kolkata

স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী! চাঞ্চল্য এলাকায়

মালদা, গোলাম হাবিবঃ বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত স্ত্রী, স্ত্রীর প্রেমিকের বুকে চাকু চালাল স্বামী, হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু প্রেমিকের, খুনের ঘটনায় চাঞ্চল্য মালদহের হরিশ্চন্দ্রপুরের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’মাস আগে কৃষ্ণপদ সাহার স্ত্রী সাগরিকা সাহাকে নিয়ে পালিয়ে গেছিল গোবিন্দ প্রামানিক(‌৩০)‌। এই রাগে গোবিন্দ প্রামানিকের বুকে চাকু ঢুকিয়ে খুন করল সাগরিকার স্বামী অভিযুক্ত কৃষ্ণপদ সাহা। মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটল মালদহের হরিশ্চন্দ্রপুর-‌১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কনুয়া ব্রিজের কাছে। ওই সময় গোবিন্দ প্রামানিক চাঁচলে যাচ্ছিলেন।

পুলিশ জানিয়েছে, গুরুতম জখম গোবিন্দ প্রামানিককে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় গোবিন্দ প্রামানিকের। গোটা ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে হরিশ্চন্দ্রপুর থানা ও চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী।

হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী অফিসার অতুল প্রসাদ মিশ্র জানান অভিযুক্ত কৃষ্ণপদ সাহার সঙ্গে ১৮ বছর আগে সাগরিকা সাহার বিয়ে হয়। তাঁদের ২ কন্যা সন্তানও রয়েছে। সাংসারিক অশান্তির জেরে সাগরিকা তাঁর স্বামী কৃষ্ণপদ সাহাকে ছেড়ে গ্রামেরই এক যুবক গোবিন্দ প্রামানিকের সঙ্গে পালিয়ে যান। এই ঘটনায় রাগে ফুঁসছিলেন সাগরিকার স্বামী কৃষ্ণপদ সাহা।

মঙ্গলবার রাতে গোবিন্দ প্রামানিককে একা পেয়ে তাঁর ওপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে কৃষ্ণপদ। তাঁর বুকে চাকু ঢুকিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদ সাহা কে আটক করে নিয়ে যায় চাঁচল থানার পুলিশ।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories