Saturday, September 5, 2026
30 C
Kolkata

হায়দ্রাবাদের রাস্তার নামকরণ ‘ডোনাল্ড ট্রাম অ্যাভিনিউ’, রাজ্য সরকারের সিদ্ধান্তে তীব্র আপত্তি বিরোধীদের

তেলঙ্গানায় হায়দরাবাদের একটি গুরুত্বপূর্ণ রাস্তারের নাম পরিবর্তন নিয়ে আলোচনা এখন তুঙ্গে উঠেছে। তেলেঙ্গানার কংগ্রেস সরকার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি সড়কের নামকরণ করার পরিকল্পনা চলছে। এই ঘোষণা প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে নানা মহলে বিতর্ক শুরু হয়েছে। জানা গেছে, হায়দরাবাদের যে সড়কে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবন রয়েছে, সেই রাস্তার নতুন নাম রাখার প্রস্তাব পাঠাতে প্রস্তুতি নিয়েছে তেলঙ্গানা সরকার। তারা খুব শিগগিরই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও মার্কিন দূতাবাসের কাছে আনুষ্ঠানিক অনুমতি চাইবে বলে জানা গিয়েছে। অনুমোদন মিললেই সড়কটির নাম বদলে দেওয়া হবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ তে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, সামনে অনুষ্ঠিত হতে চলা ‘তেলঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট’-এর আগে আন্তর্জাতিক স্তরে নজর কাড়তেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের নামে হায়দরাবাদের গুরুত্বপূর্ণ রাস্তা ও স্থাপনার নামকরণের প্রস্তাব দিয়েছিলেন। এবার সেই পরিকল্পনা বাস্তবে রূপ পাচ্ছে।

তবে শুধু ট্রাম্প নয়, আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকেও সম্মান জানাতে রাজ্য সরকার বেশ কিছু রাস্তার নাম বদলের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে অন্যতম রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোড। এই রাস্তাটির নাম প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে রাখার প্রস্তুতি চলছে। রাভিরিয়ালা ইন্টারচেঞ্জও ইতিমধ্যেই ‘টাটা ইন্টারচেঞ্জ’ হিসেবে নির্ধারিত হয়েছে।

এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের বিশ্বখ্যাত সংস্থাগুলির নামেও কয়েকটি রাস্তার নামকরণের ভাবনা চলছে। প্রস্তাবিত নামগুলির তালিকায় রয়েছে ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফট রোড’ ও ‘উইপ্রো জংশন’। এই সব নামকরণ নিয়ে একদিকে আলোচনা বাড়লেও, অন্যদিকে বিরোধীরা এটিকে রাজনৈতিক প্রচার হিসেবে দেখছেন। তবু সব মিলিয়ে বিষয়টি এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories