Sunday, June 7, 2026
28.4 C
Kolkata

“আমি যাকে বুক দেখাই, তাঁকে পিঠ দেখাই না” শোভন-বৈশাখী,  ডুবে আছেন নিজেদের প্রেম সাগরে

এনবিটিভি ডেস্কঃ  দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া মাতিয়ে রেখেছে শোভন-বৈশাখী জুটি। মূলত পুজোকে কেন্দ্র করে তাদের ফ্যাশন শ্যুট এই চর্চার কেন্দ্রবিন্দু হয়েছে।এই জুটিকে নিয়ে ফেসবুকে ঝোড় উঠে ছিল  দিন কয়েক আগেই তাদের প্রথম দেখা যায় আবাসনের ব্যালকনিতে রবীন্দ্র সঙ্গীত ‘মম চিত্তে’ গানের সঙ্গে ‘তাতা থৈথৈ’ তালে নাচতে বৈশাখীকে।

এরপর লক্ষ্য করা যায় শোভন চ্যাটার্জিকে পিয়ানোর সামনে বসে টুংটাং করতে। এরপর আবার আরও একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় দুজনে কখনো ভিক্টোরিয়া কখনো আবার ময়দানে প্রেমলীলায় মাততে। সেখানে ঘোড়ার গাড়িতে চড়ে দুজনের ভালবাসা বিনিময় তাক লাগিয়ে দেওয়ার মতো । কখনও দুজনে গানের শুরে কখনা বা চোখের ইসারায় মাতিয়ে দিয়েছে ।  এই সকল ভিডিও এবং তাদের দুজনের এমন ঘোরাফেরা প্রমাণ করে বয়স কেবলমাত্র দুটি সংখ্যা।

 

ভিক্টোরিয়ার নিকট ঘোড়ার গাড়িতে শোভন-বৈশাখী 

সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্‍কারের সময় নিজেদের সম্পর্কের অজানা অনেক তথ্য সামনে এনেছেন শোভন-বৈশাখী  জুটি।সর্বভারতীয় ওই চ্যানেলে সাক্ষাত্‍কার দেওয়ার সময় অকপটভাবে বৈশাখীকে বলতে শোনা যায়, তাদের এই সম্পর্ক এক দুই বছরের নয়, নাই নাই করে ১৩ বছর হয়ে গেল।

তবে এরপরেই প্রশ্ন ওঠে ৫৭ বছর বয়সী শোভনের প্রেমে পড়লেন কিভাবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বৈশাখী ব্যানার্জি জানান, তিনি শোভনকে মানুষ হিসাবে কদর করেছেন। শোভনকে সম্মান করেছেন। এর পরেই তিনি বলেন, “শোভন বাইরে প্রচণ্ড দাপুটে মেয়র, কিন্তু যখন বাড়ি এসে আমার সঙ্গে আলোচনা হত তখন সেটা আমার কোনওদিন মনে হয়নি যে ও আমার চেয়ে বয়সে কতটা বড়”।

 

 

অন্যদিকে শোভন চ্যাটার্জি জানান, “প্রকৃতপক্ষে যদি কেউ সঙ্গী হয়, প্রকৃত অর্থে যদি সম্পর্কের মর্যাদা দেয়, তাহলে আমি মনে করি সেটাই আবেগের সঠিক বহিঃপ্রকাশ। সেটাই আসল রোম্যান্স। প্রেম এসে থাকলে তা জীবনে ছেড়ে যায় না”। আর সঙ্গে সঙ্গেই বৈশাখী ব্যানার্জির গলাফাটা সমর্থন আসে। তিনি বলেন, “আমরা জীবনে নিশ্চয় অন্য কারুর সঙ্গে সম্পর্কে ছিলাম, কিন্তু প্রেম ছিল না. থাকলে তা যেত না”।

অন্যদিকে তাদের এই জুটিতে কোনরকম বিচ্ছেদ হবে না এমনটাও জোর গলায় পড়তে দেখা যায় শোভন বান্ধবী বৈশাখী ব্যানার্জিকে। তিনি বলেন, “শোভন আমাকে একটা কথা বলেছিল, আমি যার হাত ধরি তার হাত ছাড়ি না”। বান্ধবীর মুখ থেকে এই কথা ছুটে আসতেই পাস থেকে শোভনের সংযোজন, “আমি যাকে বুক দেখাই, তাঁকে পিঠ দেখাই না।”

 

 

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories