Saturday, March 7, 2026
24.5 C
Kolkata

“আমি তাদের বিশ্বাস করিনা” : ইরানের সর্বোচ্চ নেতা নিষেধাজ্ঞা আরোপ করলেন পশ্চিমাবিশ্ব থেকে ইরানের ভ্যাকসিন আমদানির ওপর

সাইফুল্লা লস্কর , এনবিটিভি : পশ্চিমা বিশ্ব থেকে ইরানে করোনা ভ্যাকসিন আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনী। তিনি শুক্রবার ইরানের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেওয়া এক বক্তৃতায় জানিয়েছেন আমেরিকা ও ব্রিটেন এই দুটি দেশে এখনো করোনা ভাইরাসে মৃত্যু বাড়ছে। তাই তাদের থেকে ভ্যাকসিন আমদানি করা ‘হারাম’।

তিনি আরো বলেন, “আমি তাদের বিশ্বাস করিনা।” এদিক থেকে ফ্রান্স ও আস্থার পাত্র নয় বলে তিনি জানিয়েছেন। তবে তিনি পশ্চিমা বিশ্বের এই সমস্ত দেশ গুলো ছাড়া নিরাপদ কোন দেশ থেকে করোনা ভাইরাসের প্রতিষেধক আমদানির ব্যাপারে তার সম্মতির কথা জানিয়েছেন।

ইরান করোনা ভাইরাস সংক্রমনের প্রাথমিক পর্যায়ে তৃতীয় সর্বাধিক আক্রান্ত দেশ ছিল চীন এবং ইতালির পরে। কিন্তু যথাযথ সরকারি নীতির ফলে ইরানের করোনা পরিস্থিতি খুব দ্রুত উন্নতি লাভ করে। গত ডিসেম্বর মাসে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ভ্যাকসিনের পর্যায় বা হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে। পৃথিবীর বেশিরভাগ দেশে বর্তমানে আমেরিকার ফাইজার, জার্মানির বায়োটেক এবং ব্রিটেনের অক্সফোর্ড ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার জরুরী কালীন ব্যবহার ব্যবহারের অনুমতি মিলেছে। পশ্চিমা বিশ্ব ইরানের ওপর আমেরিকা যুক্তরাষ্ট্রের আরোপ করা বহু নিষেধাজ্ঞা সত্বেও ফাইজার এবং বাইএনটেক ভ্যাকসিন এরানে সরবরাহের প্রস্তুতি গ্রহণ করছিল। খোমেনীর অসম্মতিতে তা ব্যর্থ হয়ে গেল। অবশ্য এর আগে ইরানের আইআরজিসি বিদেশি ভ্যাকসিন ইরানের নাগরিকদের শরীরে প্রয়োগের তীব্র বিরোধিতা করেছিল।

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories