Friday, July 24, 2026
26.5 C
Kolkata

‘অসুস্থ মায়ের কাছে যেতে চাই’, করুণ আর্তি বাংলার শ্রমিককের, পাশে দাঁড়ালেন সোনু সুদ

এনবিটিভি ডেস্ক: লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাচ্ছেন সোনু সুদ। এবার পাশে দাঁড়ালেন বাংলার এক শ্রমিকের। মুম্বইয়ের গোরেগাঁওয়ে আটকে পড়া বাংলার এক শ্রমিককে বাড়ি ফেরাতে উদ্যোগী হলেন সোনু।

মুম্বইয়ের গোরেগাঁওয়ে আটকে থাকা সুভাষ মহাপাত্র নামে ওই শ্রমিক টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন। ওই ভিডিয়োর মাধ্যমেই সোনু সুদকে তিনি তাঁর সমস্যার কথা জানান। ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, ”আমি একজন গায়ক, পাশাপাশি গাড়িও চালাই। তবে লকডাউনে আমার দুটো কাজই চলে গিয়েছে। ৪ মাস ধরে আমি বেকার। আমি পশ্চিমবঙ্গে আমার গ্রামের বাড়িতে ফিরতে চাই। গ্রামে আমার মা ভীষণই অসুস্থ। উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যদি আমাকে সাহায্য করেন তো খুবই উপহার হয়। আমি এর আগেও টুইট করেছিলাম, তবে উত্তর পাইনি। আপনি অনেককেই সাহায্য করছেন, তাই আমাকেও যদি সাহায্য করেন, খুব উপকার হয়।”

সুভাষ মহাপাত্র নামে ওই শ্রমিকের টুইটটি সোনুর নজরে আসতেই উত্তর দিয়েছেন অভিনেতা। উত্তরে সোনু লিখেছেন, ”মাকে জানিয়ে দিন যে আপনি বাড়ি ফিরছেন। ঈশ্বর ওনাকে লম্বা আয়ু দিন। দেরি হওয়ার জন্য ক্ষমা করবেন।”

তবে শুধু বাংলার শ্রমিককেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে বিপদে পড়া শ্রমিক, গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন সোনু। সম্প্রতি, দিল্লি থেকে জম্মু ফেরার পথে ভুল ট্রেনে ধানবাদ পৌঁছে গিয়েছিলেন এক শ্রমিক। খবর পেয়ে তাঁকেও সাহায্য করেন সোনু। আবার বাড়ির অভাবে রাস্তায় শুয়ে থাকা এক বৃদ্ধের খাবার ও বাড়ির ব্যবস্থাও করেন সোনু।

প্রসঙ্গত, লকডাউনে এভাবেই অসংখ্য পরিযায়ী শ্রমিককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু সুদ। নিরাপদে তাঁদের বাড়ি ফেরার ব্যবস্থা করছেন। এমনকি রাস্তায় যাতে খাবারের সমস্যা না হয়, সেই ব্যবস্থাও করেছেন তিনি। তবে নিজেই একটি ভিডিয়ো পোস্ট করে জানিয়েছিলেন, তাঁর কাছে প্রতিদিনই হাজার হাজার টুইট, এসএমএস, ফোনকল ঢুকছে। তিনি চেষ্টা করছেন, যাতে কোনও টুইট, এসএমএস বা ফোন যেন চোখ না এড়িয়ে যায়। তবুও যদি কারোর কাছে কোনওভাবে সাহায্য পৌঁছতে দেরি হয়ে যায়, তাহলে তাঁকে যেন ক্ষমা করে দেওয়া হয়।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories