Sunday, September 6, 2026
28 C
Kolkata

“দাদার সাথে ছিলাম, আছি, থাকবো” ব্যানারে উপরে শুভেন্দু, নীচে দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁ, বিতর্ক বিজেপিতে

এনবিটিভি ডেস্ক: কাঁথি নিজের গড়ে শুভেন্দুর মিছিল ও সভা। তার আগেই কাঁথি জুড়ে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর পায়ের নিচে সৌমিত্র খাঁ ও দিলীপ ঘোষের ছবির ব্যানার লাগানো হয়েছে যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। গতকাল তৃনমূলের সভায় রেকর্ড সংখ্যক ভিড় উপচে পড়েছিল কাঁথি জুড়ে সেই ভিড়কে টেক্কা দিতে আজকের এই পাল্টা সমাবেশ।

অতি উৎসাহী শুভেন্দু অনুগামীরা কাঁথি সাজাতে গিয়ে আজ সমালোচিত হচ্ছেন দলে এবং বিরোধীদের কাছে সোশ্যাল মিডিয়ায়। শুভেন্ধু অধিকারীর ছবিসহ বিশাল ব্যানারে লেখা ” দাদার সাথে … ছিলাম , আছি, থাকবো” তার নীচে লাগানো দিলীপ ঘোষ এবং সৌমিত্র খাঁয়ের ছবিসহ ফেলক্স। এই ভিডিও ছড়িয়ে পড়ার সাথে সাথে এটা বিরোধীদের মুখের খোরাক হয়ে উঠেছে। তাদের মুখে মুখে ঘুরছে দুদিন দলে ঢুকে স্বমহিমায় শুভেন্ধু ও তার অনুগামীরা। শুভেন্ধু বিরোধীরা বলছেন” দাদার সাথে ছিলাম, আছি, থাকবো, দিলীপ ঘোষ সৌমিত্রদের পায়ের তলায় রাখবো”।
এখন দেখার বিষয় কিভাবে শুভেন্ধু সামালদেন তাদের অনুগামীদের, নবীন এবং প্রবীণ বিজেপি নেতা এবং কর্মীদের।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories