Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

আমানত ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার কিটস বিতরণ বিভিন্ন জায়গায়নিজস্ব প্রতিবেদন

প্রতি বছরের ন্যায় এ বছরও আমানত ফাউন্ডেশন ট্রাস্ট পবিত্র রমজান মাস উপলক্ষ্যে  বিভিন্ন জেলায় ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা করে। কলকাতার কতিপয় সহৃদয় ব্যক্তিত্ব ও বিভিন্ন জেলায় স্থানীয় মানুষের থেকে দান- দকা সংগ্রহের সাথে সাথে আমেরিকার তাজ এন্ড জাকির সৈয়দ ফ্যামিলি চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় কলকাতার  পার্কসার্কাস ও তপসিয়ার বস্তি এলাকায়, দক্ষিন ২৪ পরগনা জেলার গোসাবা, ভাঙ্গড়-১ও২, ক্যানিং-১ও২, জয়নগর, কুলতলি, এবং বজ বজ-1ও2 ব্লকের বিভিন্ন গ্রামে; উত্তর ২৪ পরগনার বনগাঁ, বাগদা, বাদুড়িয়া, মিনাখা ব্লকের বিভিন্ন গ্রামে, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা-১ সুতী-২ ও ডোমকল ব্লকের  বিভিন্ন গ্রামে, নদীয়া জেলার কালীগঞ্জ ব্লক, পূর্ব বর্ধমানের  মন্তেশ্বর ব্লক, বীরভুমের বোলপুর-শ্রীনিকেতন, ইলামবাজার ব্লক এবং হুগলির আরামবাগ ব্লকের বিভিন্ন গ্রামে গরীব-দুস্থ, বিধবা ও এতিমদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আমানত ফাউন্ডেশন-এর বিভিন্ন জেলা ও ব্লক স্তরের নিজস্ব স্বেচ্ছাসেবী ও ব্লক অর্গানাইজারদের মাধ্যমে মোট ৮টি জেলার  ২২ টি  ব্লকের বিভিন্ন গ্রামে মোট  ১৯৫৪টি  পরিবারের মধ্যে মূলত ইফতার সামগ্রী যেমন-(ছোলা, চিনি, খেজুর, চিড়া, মুড়ি, নেড়ো ইত্যাদি) এবং সেইসাথে কোথাও কোথাও চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, চিনি, সিমাই, ইত্যাদি বিতরণ করা হয়।

বর্তমান করোনা আবহে ও আংশিক লকডাউনের মধ্যে দুঃস্থ মানুষদের মধ্যে তীব্র খাদ্য সংকট বর্তমান। এমতাবস্থায় পবিত্র রমজান মাসের আগমন উপলক্ষে মানুষের মাঝে উৎসাহ বাড়াতে আমানত ইফতার বিতরনের  কর্মসূচী  গ্রহণ করে।

এ ব্যাপারে আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব শাহ আলম সাহেব বলেন “দুনিয়ার মানুষের সেবা তথা বান্দার হক আদায় করা আমাদের প্রতিটি মানুষের কর্তব্য, আমরা তা পালন করার চেষ্টা করেছি মাত্র । আগামী দিনে যাতে আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি সেজন্যে আল্লাহতালার কাছে দুআ  করি।  এ পৃথিবীতে সমস্ত মানুষ একমাত্র আল্লাহর অনুগত হয়ে যদি জীবন যাপন করে তাহলে এই পৃথিবীতে কোন অন্যায় অশান্তি থাকবে না। আমরা সেই পৃথিবী কামনা করি । করোনা আবহে  সমস্ত মানুষ সুস্থ হয়ে উঠুক আল্লাহতালার কাছে এই দোওয়া করি। যে সকল সহৃদয় ব্যক্তিবর্গ ও সংস্থা এই কাজে সহায়তা করেছেন তাদের জন্য দুআ করার জন্য আমানতের পক্ষ থেকে আবেদন করা হয়।

রমজান মাসে  এই ইফতার ও খাদ্য সামগ্রী বিতরনের কাজটি সুষ্ঠুভাবে তত্ত্বাবধান করেন আমানত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন আহমেদ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories