Saturday, September 5, 2026
28 C
Kolkata

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত মসজিদের ইমাম! প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিধায়ক নওসাদের

এনবিটিভি ডেস্কঃ রাজ্যে মুসলিমরা নিরাপত্তাহীন আছে, আবার তারই প্রমাণ মিলল হুগলীতে। বুধবার রাতে পুরশুড়া থানার শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের ঘোলদীঘরুই মাজ পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রেজ্জাক সরকার (৬০)। একটি ইসলামিক জলসা শেষে বাড়িতে ফিরছিলেন, ঠিক গভীর রাতে তাঁর গাড়ির উপর হামলা চালয় এক দুষ্কৃতী দল।

এলাকার মানুষের অভিযোগ, দাপুটে নেতাদের সঙ্গিরায় প্রায় নিত্যদিনের চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পুলিশ কে জানিয়েও কোনো সুরাহা হয়নি। বরং সেই একই রকম পরিস্থিতি থেকেই গেছে। বেশ কয়েক বছর কোন এক সংগঠনকে মাথা চেড়ে উঠছে।

প্রত্যক্ষদর্শী সেখ আসগার আলি (ইমামের সঙ্গী) বলেন, “প্রথমে রাস্তা আটকে টাকার দাবি করেন দুষ্কৃতীরা, মসজিদের ইমাম পরিচয় দেওয়ার পর, দুষ্কৃতীরা জানায়, মদ খাবার টাকা চাই, দিতেই হবে।’ চলে চড় থাপ্পড়। সঙ্গে সঙ্গে গাড়ির চালককে তারা টেনে হিঁচড়ে বের করে।

  এদিন সন্ধ্যায় বিধায়ক নওসাদ সিদ্দিকী বিধানসভায় অধিবেশন থেকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি ইমাম রেজ্জাক সরকার ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বিধায়ক ন‌ওসাদ বলেন, অবিলম্বে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, রাজ্যের সকল দায়িত্বশীল নাগরিক ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তিনি রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে দলিত, আদিবাসী, মুসলমান ও সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছেন। এবার ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে মসজিদের ইমাম সাহেবর উপরে আক্রমণ। আমরা কি আরএসএস-এর কবলে রাজ্যকে ছেড়ে দিয়েছি? পুলিশ-প্রশাসন কি দলদাস হয়ে থাকবে?’ একই সঙ্গে এই বিষয় নিয়ে বিধানসভায় সরব হওয়ার কথাও বলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories