Monday, July 27, 2026
27.6 C
Kolkata

ইমামরা কোন কোরান থেকে বিজেপি না করার ফতোয়া দিলেন! প্রশ্ন বিজেপির সংখ্যালঘু সেলের

এনবিটিভি ডেস্ক: মুসলিমরা বিজেপি বা আরএসএস করবে কিনা তা নিয়ে বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের ফতোয়াকে উড়িয়ে দিলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু সেলের সভাপতি আলি হোসেন। বরং তাঁর দাবি, “এবার সদস্য সংগ্রহ অভিযানে ৫ গুন মুসলিম সদস্য বাড়বে। ইতিমধ্যে ৭৫ হাজার সদস্য হয়ে গিয়েছে। আর এভাবে ফতোয়া জারি করে রাজনৈতিক দলকে আটকানো যায় না।”

বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়েছে, আরএসএস বা বিজেপি করা মানে মুসলিম ধর্মের শত্রুদের হাত শক্ত করা। মুসলিমদের আরএসএস ও বিজেপি করা নিয়ে এক প্রকার ফরমান জারি করেছে ইমামদের এই সংগঠন। বিজেপির দাবি, “তৃণমূল কংগ্রেসের নুন খেয়ে ইমামদের একাংশ গুণ গাইছে। তৃণমূলের শেখানো বুলি আওড়াচ্ছে তাঁরা। ইমাম ভাতা বন্ধ করে বেকার ভাতা দেওয়া হোক। সেখানে মুসলিমারাও ভাতা পাবে।” আলি হোসেন আরও বলেন, “ওরা ফরমান জারি করেছে কোনও মুসলিম বিজেপি বা আরএসএস করতে পারবে না। ওরা কোন হাদিস থেকে বলল? কোন কোরান শরিফ থেকে বলল? এসব মনগড়া কথা। বিশ্বের কোনও ধর্মগ্রন্থে রাজনীতি করায় নিষেধাজ্ঞা নেই। মুসলিমরা বিজেপি করলে বাধা আর তৃণমূল করলে বাধা নেই!”

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ঘর গুছানো, ঘর ভাঙানোর খেলা চলছে। এ রাজ্যে বিজেপি ৩ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে। সংখ্যালঘু সেলের প্রধান বলেন, “গতবছর ৪ লক্ষ মুসলিম সদস্য হয়েছে। তিন মাসের মধ্যে ৭১টি বিধানসভা আসনে ২০ লক্ষ সদস্য করবে বিজেপি। ইতিমধ্যে ৭৫ হাজার সদস্য হয়ে গিয়েছে। রাজ্যে ৪০টা বিধানসভায় ৫০ শতাংশের ওপর সংখ্যালঘু আছে। প্রতিদিন মুসলিমরা যোগ দিচ্ছে বিজেপিতে।”

সম্প্রতি ফুরফরা শরিফের আব্বাস সিদ্দিকির ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল বিধায়ক সওকত মোল্লার বিরুদ্ধে। ওই ঘটনার প্রতিবাদে পথ অবরোধ হয় বিভিন্ন জায়গায়। আলি হোসেনের বক্তব্য, “ইমাম অ্যাসোসিয়েশন ফতোয়া জারি করছে, অথচ পীরজাদা আব্বাস সিদ্দীকিকে আক্রমণ করছে তৃণমূলের সওকত মোল্লা। এখানে তো দুজনই মুসলিম সম্প্রদায়ের। তাহলে এমন ঘটনা কেন ঘটছে? বরং বাংলায় অশান্তি না করে উন্নয়নে সবাই হাত মেলান।”

রামমন্দির নিয়ে সুপ্রিম কোর্ট রায় দিলেও বিতর্ক অব্যাহত। নরেন্দ্র মোদীর উদ্বোধন নিয়েও সমালোচনা চলছে। আলি হোসেন বলেন, “নরেন্দ্র মোদী বিজেপির পক্ষ থেকে রামমন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে যাননি। তিনি সেখানে প্রধানমন্ত্রী হিসাবে যোগ দিয়েছেন। বিজেপি চায় সব ধর্মের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলতে। যাঁরা এসব করছে তাঁরা বিশৃঙ্খলা চাইছে। ইমামদের একটা অংশ পরিকল্পনা করেছে মুসলিমরা যাতে বিজেপি না করে। একথা বলে বিজেপিকে আটকাতে পারবে না।”

সৌজন্য: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

Hot this week

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে সরব নতুন সংগঠন, সামনে এল ‘ই-২০ জনতা পার্টি’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নতুন একটি...

Topics

যন্তরমন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়া মুসলিম যুবককে হেনস্তার অভিযোগ, অস্বীকার পুলিশের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তরমন্তরে চলা...

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

Related Articles

Popular Categories