Thursday, March 12, 2026
24.2 C
Kolkata

চট্টগ্রামে সেই আলোচিত সাহেদ প্রতারণার মামলায় চার দিনের রিমান্ড

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

প্রতারণার মাধ্যমে ৯১ লাখ টাকা আত্মসাতের দায়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিষ্টেট সারওয়ার জাহানের আদালত। চট্টগ্রামের মেগা মোটরস নামে একটি প্রতিষ্ঠানের আমদানি করা যানবাহনের ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। এই মামলায় আজ দুপুরে সাহেদকে আদালতে হাজির করা হয়। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালত বাদী পক্ষের আবেদের প্রেক্ষিতে ওই এ আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী ধৃমান আইচ বলেন, মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে জালিয়াতির মাধ্যমে অর্থআত্মসাত মামলায় গ্রেফতারের আবেদন করা হয়, আদালত তা মঞ্জুর করেছেন। তারা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এই মামলায় হাজিরা দিতে সাহেদকে শনিবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। চট্টগ্রাম থেকে অর্থ আত্মসাতের কথা স্বীকার সাহেদের। চট্টগ্রামের প্রতিষ্ঠান মেগা মোটরসের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের কথা আদালতে স্বীকার করেছে মো. সাহেদ ওরফে সাহেদ করিম। রোববার (১১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শফির আদালতে রিমান্ড শুনানিতে সাহেদ নিজের এ অপকর্মের কথা স্বীকার করেন। তবে আদালত বাদি পক্ষের আবেদনের প্রেক্ষিতে সাহেদের চার দিনের রিমান্ডও মঞ্জুর করেছেন। এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারওয়ার জাহানের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন আদালত। এসব বিষয় নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী ধৃতিমান আইচ বলেন, ‘অর্থ আত্মসাতের মামলায় মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ১০ দিনের রিমান্ড চেয়েছিলাম আজকে। বিজ্ঞ আদালত আবেদন গ্রহণ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আরো একটি আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। এছাড়াও সাহেদ করিম নিজ মুখে এই টাকা লেনদেনের কথা স্বীকার করেছেন।’ চট্টগ্রামের মেগা মোটরস নামে একটি প্রতিষ্ঠানের আমদানি করা যানবাহনের ঢাকায় রুট পারমিট পাইয়ে দেওয়ার কথা বলে ৯১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ১৩ জুলাই চট্টগ্রামের ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মেগা মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।

Hot this week

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

যুদ্ধের ১০ দিনের মধ্যেই আমেরিকা ও ইসরায়েলের শেষ হয়ে গেল ৭৫% গোলাবারুদ! দাবি করছে ইরান

মধ্যপ্রাচ্যে ইরান, ইজরায়েল ও আমেরিকার সংঘাত ক্রমেই তীব্র আকার...

Topics

কাজের জন্য ছত্তিশগড়ে পাড়ি, তারপর থেকেই নিখোঁজ মুর্শিদাবাদের পরিযায় শ্রমিক চাঁদ আলি

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নতুন জালাদিপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের খোঁজ...

ঐতিহাসিক ওয়াকফ কবরস্থানের জমি ব্যক্তিগত সম্পত্তি নয়, জানাল দিল্লির আদালত!

দিল্লির সিভিল লাইন্স এলাকায় অবস্থিত শতবর্ষ প্রাচীন ‘শের জং...

বিফ কেলেঙ্কারিতে নাম জড়ালো বিজেপি মন্ত্রীর ছেলে নিখিল গড়করির

মহারাষ্ট্রে গোমাংস রপ্তানি নিয়ে ফের নতুন বিতর্ক সামনে এসেছে।...

জনসমাগম না থাকায় হুগলিতে বাতিল বিজেপির পরিবর্তন যাত্রার সভা

হুগলির পোলবা এলাকায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ঘিরে নির্ধারিত সভা...

এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে মালদা শহরে নাগরিকদের বিশাল মিছিল

মালদা শহরে মঙ্গলবার নাগরিকত্ব ও ভোটাধিকার রক্ষা মঞ্চের উদ্যোগে...

Related Articles

Popular Categories