Tuesday, March 10, 2026
24.5 C
Kolkata

মেজর সিনহা নিহতের মামলায় ওসি প্রদীপ কুমার দাশ গ্রেফতার

নাহিদ ভুঁইয়া,ঢাকা প্রতিনিধিঃ

কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের মামলায় টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এরআগে আদালতে সিনহার বোনের দায়ের করা মামলাটি টেকনাফ মডেল থানায় নিয়মিত হত্যা মামলা হিসেবে বুধবার রাত সাড়ে ১০টার দিকে রুজু হয়। আদালতের আদেশে, মামলাটি এখন তদন্তের জন্য টেকনাফ মডেল থানা থেকে র‍্যাব ১৫ এর কাছে পাঠানো হবে।

৫ আগস্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন মেজর সিনহার পরিবার।

জানা যায়, প্রদীপ কুমার দাশ টেকনাফ মডেল থানায় ওসি হিসেবে যোগ দেন ২০১৮ সালে। তিনি উপপরিদর্শক পদে ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রদীপ কুমার দাশ ২০১৯ সালে পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পান। এর আগে একাধিকবার রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, শুক্রবার (৩১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা রাশেদ খান।

Hot this week

সীমান্ত রক্ষ্মীর মদতে চলছে গরু পাচার! গুরুতর অভিযোগ তুলছে উত্তর দিনাজপুরের মহিপুর গ্রামবাসীরা

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থানার অন্তর্গত মহিপুর গ্রাম পঞ্চায়েতের শনগা...

রমজানের মাসে চরম বিদ্যুৎ বিভ্রাট! ক্ষুব্ধ মুর্শিদাবাদবাসী

রমজান মাসের মধ্যেই মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে...

মালদায় গৃহবধূকে নৃশংসভাবে মাথা থেতলে খুন

মালদার ইংরেজবাজার থানার আনন্দমোহরপুর এলাকায় রবিবার ভোরে এক মহিলার...

SIR এ অধিকাংশ মুসলিম নাম বাদ যাওয়ায় তীব্র প্রতিবাদে নামল নস্যশেখ ও ইমাম-মুয়াজ্জিন সংগঠন

কোচবিহারে ভোটার তালিকায় নির্বাচন কমিশনের SIR ঘিরে বিভিন্ন মহলে...

লখনউয়ে মুসলিম দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে উত্তেজনা!

উত্তরপ্রদেশের লখনউয়ের জানকিপুরম এলাকায় একটি আখের রসের ছোট দোকানে...

Topics

রমজান মাসে উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগরে এক ইমামের উপর নৃশংস হামলা, গ্রেফতার ১

উত্তরপ্রদেশের মুজফ্‌ফরনগর জেলায় ইমামের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে...

Related Articles

Popular Categories