Wednesday, October 21, 2026
30 C
Kolkata

লকডাউনের পিছনে বিজ্ঞান আছে, দাবি মুখ্যমন্ত্রীর

এনবিটিভি ডেস্ক: করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যের স্বাস্থ্যদফতর দ্রুত বেশ কিছু কর্মী নিয়োগ করতে চলেছে। বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় ওয়াক ইন ইন্টারভিউ করে ৫০০ হাউস স্টাফ, ৫৩ মেডিকেল অফিসারকে নিয়োগ করা হবে।

পাশাপাশি কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগেও কর্মী নিয়োগ হবে একইভাবে। ওই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন করোনা মোকাবিলা নিয়ে রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও ঘোষণা করেন।

তিনি এদিন বলেন, করোনা মোকাবিলায় দৈনিক ২৫ হাজার পরীক্ষা করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল, বৃহস্পতিবার তা পূরণ করেছে রাজ্য। এদিন গোটা রাজ্যে ২৫,৬০০ জনের কোভিড টেস্ট হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।

পাশাপাশি তিনি জানিয়েছেন রাজ্যে কোভিড হাসপাতালগুলিতে বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে। বর্তমানে রাজ্যে করোনা রোগীদের জন্য শয্যার সংখ্যা ১১ হাজার ৫৬০টি। এছাড়া টেলিমেডিসিন পরিষেবায় আরও একটি নম্বর চালু করা হল। যার নম্বর হল ৪০৬০২৯২৯। এখানে ফোন করলেও সরাসরি মিলবে অ্যাম্বুল্যান্স পরিষেবা। পাশাপাশি ৪০৯০২৯২৯ নম্বরেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাওয়া যাবে।

পাশাপাশি মুখ্যসচিব এদিন জানান রাজ্যে চালু হচ্ছে কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম। স্বাস্থ্যদফতরের ওয়েবসাইটে গুরুতর অসুস্থ করোনা রোগীদের বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। যা দেশের মধ্যে সর্বপ্রথম বলেই দাবি করেন মুখ্যসচিব। এরজন্য ৯৬ জন বিশেষজ্ঞ চিকিৎসকের দলও তৈরি করা হয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে করোনায় মৃত্যু হার মাত্র ২ শতাংশ। তাঁদের মধ্যেও ৮৮ শতাংশের মৃত্যু হচ্ছে কো-মর্বিডিটিতে। রাজ্যে এই মুহূর্তে সংকটজনক করোনা রোগীর সংখ্যা ১,০৪৪ জন। সেইসঙ্গে ভুয়ো করোনা পরীক্ষা নিয়েও সাবধান করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন, ‘কেউ এজেন্ট বলে পরিচয় দিয়ে সোয়াব টেস্ট করার জন্য বাড়ি বাড়ি উপস্থিত হলে, তা বিশ্বাস করবেন না’। তিনি আরও জানান, ভুয়ো করোনা রিপোর্ট আটকাতে ৫ জন মাইক্রোবায়োলজিস্টকে নিয়ে তৈরি বিশেষজ্ঞ দল।

প্রতিটি ল্যাবে এই দল পরিদর্শন করে পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখে তবেই তা দেওয়া হবে। এছাড়া শহরে একাকী বৃদ্ধ, বৃদ্ধাদের সাহায্যের জন্য পুরসভাকে ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতা ও সংলগ্ন এলাকায় এরকম আবাসন নিয়ে সার্ভে করতেও বলেন তিনি।

লকডাউন নিয়ে তিনি বলেন, ‘লকডাউনের যে দিন ঠিক হচ্ছে, তার পিছনে বিজ্ঞান আছে’। তবে জেলায় জেলায় কনটেনমেন্ট জোন অনুযায়ী লকডাউন হচ্ছে। এটা জেলা প্রশাসনের সিদ্ধান্ত কেন্দ্রের নির্দেশ মেনে। এর সঙ্গে সম্পূর্ণ লকডাউনের সম্পর্ক নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Hot this week

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

Topics

নবমীতে অশোকনগরে সিপিএমের বইয়ের স্টলে হামলার অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা!

দুর্গাপুজোর সময় বইয়ের স্টলকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়াল...

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা বন্দি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান! ৫০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রকে কাঠগড়ায় তুলল আপ

দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে...

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Related Articles

Popular Categories