Sunday, September 6, 2026
28 C
Kolkata

ট্রাক্টর-ডাম্পার সংঘর্ষে মৃত্যু এক মহিলা শ্রমিক

এনবিটিভি ডেস্ক, মালদা: পুরাতন মালদার চর কাদিরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসে ট্রাক্টর-ডাম্পার মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হল ইটভাটার এক মহিলা শ্রমিকের। তিনি ট্রাকে ছিলেন। জখম ট্রাক্টরের চালকও। তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জাতীয় সড়কের বাইপাসে যানজট বাঁধে। পুরাতন মালদা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে।

পুলিশ জানিয়েছে, মৃত মহিলা শ্রমিকের নাম কল্পনা ওরাও (৩০)। তার বাড়ির সামসির কাশিমপুরে। তিনি পুরাতন মালদার নলডুবিতে একটি ইট ভাটায় কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নলডুবির ইটভাটা থেকে ট্রাক্টর বোঝাই ইট নিয়ে ইংরেজবাজার শহরে এসেছিলেন ওই ট্রাক্টর চালক ও মহিলা শ্রমিক। ইট খালি করে ফের ইটভাটায় ফেরার পথে চর কাদিরপুরে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টর থেকে ছিটকে পড়েন কল্পনা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ডাম্পার থেকে আটক করা হয়েছে। চালক পলাতক।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories